somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি হবো আমি?

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা চেয়েছিলেন আমি যেন কিছু একটা হই। কি হবো আমি? আমি ভেবে পেতাম না কি হবো আমি?

একবার ভেবে নিয়েছিলাম রেলের ড্রাইভার হবো। রেলের ড্রাইভারদের অনেক সুখ। ট্রেনে উঠে ইঞ্জিন চালু করে দিলেই ট্রেন চলতে শুরু করবে। আর তাকিয়ে দুপাশের সবুজ দেখতে থাকব। মাঝে মাঝে শখ হলে হুইশেল বাজাবো...

সিদ্ধান্ত চেঞ্জ করে ফেললাম লাইব্রেরিয়ান হবো। লাইব্রেরিতে কত কত বই। সারাদিন রাত পড়তে থাকবো। কিন্তু আমাদের শহরের লাইব্রেরিরা রাজনীতির বিরস বই বাদে সব বই পড়ে শেষ করে ফেললাম তখন লাইব্রেরিয়ান হবার ইচ্ছে উবে গেল এবং এসএসসি আসন্ন ভেবে পড়াশোনা শুরু করলাম।

ইন্টারে উঠে প্রেম নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কোনো কিছু হবার ইচ্ছে নেই। শুধু একটা কাজ করে বৌকে খাওয়ানোর ব্যবস্থা করতে পারলেই হলো। তবে প্রেমের ফাঁকেই সমকাল পত্রিকার সুহৃদ সমাবেশের উপজেলা আহবায়কের দায়িত্ব কিভাবে যেন পালন করে গেলাম। এতো বড় একটা দায়িত্ব এতো এতো কাজ আর জাতীয় পত্রিকার ওই পাতায় রিপোর্টিং- কিভাবে করেছি ভেবে বিস্মিত হচ্ছি। নিজেই নিজেকে স্যালুট দিতে ইচ্ছে করছে। ইন্টারের পরে প্রেমিকা ছেড়ে যাওয়ার পর সব পরিকল্পনা বাতিল হয়ে গেল।

ওসব বাদ দিয়ে বাবা ওষুধ কম্পানির নিশ্চিত একটা চাকরির জন্য অনার্সে ভর্তি করে দিলেন। আমি জেনে গেলাম আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হচ্ছি। থার্ড ইয়ারে বাবা মারা যাওয়ার পর আমি ভুলে গেলাম আমি কি হতে যাচ্ছি কিংবা অদৌ কিছু হতে যাচ্ছি কি না।

বাবার এলোমেলো জীবন আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। বাবা মারা যাওয়ার পর বেশ আহত হলাম। বাবার মৃত্যু আমাকে গভীরভাবে নাড়া দিয়ে যায়। আমি আর কিছুই বুঝে উঠতে পারি নাই যে আমি আসলে কি হবো কিংবা কি করবো।

বোটানি থেকে পাশ করা আমি এখন কাগজে কাজ করি। বাবার হাত ধরে ইত্তেফাকের টারজান পড়তে শেখা আমি কি না কাগজেই কাজ করি। তিনি বেঁচে থাকলে কি বলতেন? জানি না। আম্মা হয়তো মনে করতেন আমি ভাল কিছু করবো। আমি, কিছুই হতে পারি নাই। কিচ্ছু না। একদম। জীবনের অযোগ্য আমি এখন মালিবাগের ধূলো খেয়ে বেড়াই, মগবাজারে ম্যানহোলের স্ল্যাবে উষ্ঠা খেয়ে নখ রক্তাক্ত করে ফেলি। আব্বা জিনিসগুলো জানতে পারবেন না.. কী দরকার!

লেখা: মাহতাব হোসেন ২০১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×