somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা তোমার জন্য আমার একমাত্র চাওয়া
তুমি বেঁচে থেকো যুগ যুগ ধরে সবার মাঝে।

আমার এ কামনা আমার এ প্রার্থনা
তুমি হয়তো দেখবেনা কোনদিন জানবেনা কোনদিন
তুমি যেমন আমাদের জন্য চুপি চুপি লুকিয়ে কেঁদেছিলে
ঠিক সেরকম তোমার জন্য আমিও কাঁদি লুকিয়ে লুকিয়ে।

তোমার অনেক কষ্ট মা অনেক কষ্ট
যা তুমি কখনো প্রকাশ করোনা
সন্তানদের দিকে তাকিয়ে সব মুখ বুঝে নিরবে সহ্য করে চলেছো।
ক্যান্সারের বাসা তোমার শরীরে স্পষ্ট তুমি জানো। ।

সারা বছর ধরে কত ইনজেকসন কত থেরাপি
কত মেডিসিন কত টেস্ট কত পরীক্ষা কত রক্তঝরা
তবুও এতটুকু বিরক্ত নও তুমি কিছুই বলনা তুমি
এত সহ্য ক্ষমতা তোমার, অবাক হই শুধু মা।

ছয় সন্তানের জননী তুমি অথচ
হাসপাতালে থাকো যখন থাকেনা পাশে কেউ
সবাই খুব ব্যাস্ত অফিস পরিবার সন্তান নিয়ে
হাসিমুখে বল, সাথে থাকতে হবেনা কারো
কোন সমস্যা তোমার নেই। কি আজব সহ্য ক্ষমতা।

আমিও তোমার মত মা হয়েছি
তোমার মত জঠরে রেখেছি ভ্রুন
জন্ম দিয়েছি কত কঠিন ব্যাথা অনুভব করে
তবুও কিঞ্চিৎ পরিমানও হতে পারিনি তোমার মত
তুমি এত সহ্য করো কিভাবে মা?

মা দিবসে তুমি থাকবে হাসপাতালে
অথচ কোন সন্তান থাকবেনা তোমার পাশে
কি অসম্ভব রকম নিষ্ঠুর তোমার সন্তানরা
তারপরও এতটুকু কমতি নেই তোমার মমতার
মা আসলেই মা তুমি যার নেই কোন তুলনা। ।

কত রাত না ঘুমিয়ে পাড় করেছো আমার জন্য
অথচ এই আমি প্রয়োজনেও কোন রাতে পারিনা থাকতে
নিজের হাতে কত জামা কাপড় সেলাই করে পরিয়েছো
অথচ একটি ব্লাউজও শখ করে বানিয়ে দিতে পারিনি
কোন সন্তান, মা আর সন্তান মা, কত পার্থক্য এ দুয়ের ।।

তোমার শরীরের মরন ব্যাধী ক্যান্সার পরাজিত হোক
জয় হোক তোমার সহ্য ক্ষমতার
জয় হোক মা তোমার নিরবতার
আরো অনেকদিন আদরসোহাগ পেতে যেন পারি
আজকের দিনে মা এ কামনা করি। ।




সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×