বুকের ভিতরে কেমন যেন অনুভুতি
প্রকাশ করতে পারিনা, কি বলে জানিনা
ব্যাথা টের পাইনা, কষ্ট টের পাইনা
কিন্তু কেমন যেন চাপা একটি ওজন, কেমন যেন
মাঝে মাঝে শ্বাস নিঃশ্বাসে টের পাই অস্থিরতা ।।
ভালবাসি তাও বলতে পারবোনা
ঘৃণা করি তারও কোন কারন নেই
রাগ আছে তা বলারও পথ নেই
কিন্তু কেমন যেন এক ধরনের অস্থিরতার উপস্থিতি
গোপন মায়া হয়তোবা ।।
বেদনার অনুভুতি সেটাও পরিস্কার না
বিচ্ছেদের কষ্ট সেটাও নেই
বুঝে নিয়েছি এটাই হয়তোবা প্রেমের গোপন মায়া ।।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



