প্রতিদিনের জঞ্জালে হারিয়ে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে। আড্ডায় বসে থাকা মানুষগুলো মানব বন্দনা শেষে প্রণাম করি না নিজেদের। কথা ফুরালে মনেহয় সব ভন্ডামী। আমরা আসলে আমাদের খুব ভালো জানি না, অথবা জেনেও ভন্ডামী করি। মেনে নিয়ে হারিয়ে যাচ্ছি নতুন সংস্কৃতিতে। সুন্দরী দেখে সুন্দরের পূজার বদলে মনেহয় অলংকার, নিজের করে নিতে পারলেই বোধহয় মানাবে সবচেয়ে বেশি আমার পাশে। আমি দেখি, অবাস্তব আয়নায় তার পাশে আমারই মুখ, স্বার্থপরের মত সাজানো আমারে।
মৃত মায়ের শোক নিয়ে আমার পাশে বসে থাকা বন্ধুকে সান্ত্বনার ভাষা খুজে পাই না। সান্ত্বনার বদলে তাকে হাঁটিয়ে নিয়ে যাই আমার সাথে সাথে কর্পোরেট পথে, ভুলিয়ে রাখার চেষ্টা মাত্র। বন্ধুর হাতটা ধরে খোলা মাঠে যেতে পারি না, উড়তে পারি না আকাশে। জীবনটা তো বেঁধে আছে দূষিত বায়ুমন্ডলে। যাব কই?
মাতাল সময় শেষে আবার নতুন সপ্তাহের শুরুর প্রস্তুতি। মাতাল সময়ে মনে হওয়া হাস্যকর জীবনে পুনরায় প্রবেশ। আবার হারিয়ে যাওয়া কর্পোরেট জীবনে।
আমি পারিনা। নিজের মধ্যে নিজেরে দাঁড় করাতে পারি না।
আলোচিত ব্লগ
শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন
জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন
চুপ - একদম চুপ

আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন
হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !
...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।