অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস’ বিষয়ে তথ্য দিয়েছে গুগল। প্রযুক্তি বিশ্বে দীর্ঘদিন ধরেই গুজব চালু ছিল যে ‘এক্স ল্যাব’ নামে গুগলের কথিত এক গোপন পরীক্ষাগারে তৈরি হচ্ছে গুগলের প্রযুক্তিনির্ভর চশমা।
২০১১ সালের ডিসেম্বর মাসে এ গুজব ছড়িয়েছিল। এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, ৪ এপ্রিল বুধবার গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের গ্লাস আনার তথ্য দিয়েছে।
গুগলের তৈরি এ চশমাটি খুবই পাতলা যা কপালের ওপর লাগিয়ে রাখতে হয়। এর ডান কোনায় বসানো রয়েছে ছোট একটি গ্লাস যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়।
গুগলের দেওয়া ভিডিওতে গুগল গ্লাস পরিধানকারীকে দেখা যাচ্ছে। চশমাধারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মত কাজগুলো করছেন। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন ও ট্যাবলেটে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেভাবে ব্যবহূত হয় গুগল গ্লাসেও সেই একই অপারেটিং সিস্টেম ব্যবহূত হয়েছে।
সর্বাধুনিক প্রযুক্তির এ চশমা অনেকটাই ‘টার্মিনেটর’ ছবিতে দেখানো ডিসপ্লে অথবা গেমের হেড আপ ডিসপ্লের (এইচইউডি) মতো।
প্রায় দুই বছর ধরে ‘গুগল গ্লাস’ নামে একটি প্রকল্পের অধীনে এ গ্লাস তৈরির কাজ করেছে গুগল। আগেভাগেই এ গ্লাস সম্পর্কে জনগণের অভিমত জানতেই তথ্য প্রকাশ করা হয়েছে বলে গুগল কর্মকর্তারা জানিয়েছে। এ বছরই বাজারে আসবে গুগলের এ প্রযুক্তি চশমা। এর দাম হতে পারে ৫০০ ডলার।
উল্লেখ্য, গুগলের এক্স ল্যাবে নতুন প্রযুক্তির রোবট ও স্পেস এলিভেটর তৈরির কাজ চলছে বলেও প্রযুক্তি বিশ্বে গুজব রয়েছে।
‘প্রযুক্তি চশমা’ নিয়ে অবশেষে মুখ খুলল গুগল! (ভিডিও)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
ঝর্ণা জল

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন
নিশীথের মুঠোয় - কেয়া ।

আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন
জিম করা কি হারাম?

জিম করা কি হারাম?
হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন
প্রচন্ড রোদে
প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।