somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন রহস্যের পোস্টমরটেম করি, চা দোকানিকে পুড়িয়ে হত্যার কুশীলব কেন আজও ধরা ছোঁয়ার বাইরে?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুলিশ থেকে বাঁচতে ডিসির কাছে যে আবেদন করেছিলেন চা-দোকানি বাবুল





এই আবেদন করেও বাবুল বাঁচতে পারেননি। বুধবার রাতে শাহ-আলী থানা পুলিশ ও তাদের কথিত সোর্স গুদারাঘাটের ছোট্ট চায়ের দোকানে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। নিহতের ছেলে রাজু বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে বলেন, পুলিশ তার বাবাকে পুড়িয়ে হত্যা করেছে।
রাজু বলেন, ‘আমার বাবা বিভিন্ন সময় পুলিশের হয়রানি থেকে বাঁচতে চেষ্টা করেছে। কিন্তু তিনি বাঁচতে পারেননি। ডিসির কাছে কয়েক দফা আবেদন করার পরও পুলিশ থামেনি।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন-
“পুলিশের আচরণ দেখে মনে হচ্ছে এদের বড্ড বেশী বাড় বেড়েছে। এরা কেন এত বেপরোয়া আচরণ করছে, আসলে এরা কারা ?”
গত বুধবার রাজধানীর মিরপুরে বাবুল মাতব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগের ঘটনা নিয়ে বৃহস্পতিবারে সংসদে প্রশ্ন উত্থাপণ করেন তিনি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ‘এরা বলছে- তারা নাকি দেশের রাজা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এরা কারা, এদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন?
(http://goo.gl/NCMdXT)

আসলে এ ঘটনা কিভাবে ঘটলো, কার মাধ্যমে ঘটলো এবং কেন ঘটলো এ বিষয়গুলো পুলিশ যেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, ঠিক তেমনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে মিডিয়া। তবে আমি বাংলামেইল২৪ এর একটি খবরে নিহতের আত্মীয়ের রেফারেন্স দিয়ে কিছু খবর দিচ্ছি, আপনারাই যাচাই করুন, মূল ঘটনার পেছণে দায়ি পুলিশের কোন সদস্য -
১) “বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন (তখন পর্যন্ত) বাবুলের ছেলে রাজু বাংলামেইলকে জানিয়েছিলেন, এসআই শ্রীধাম ঘটনার দিন বেলা ১টায় এবং রাত ১০টার দিকে একটি মাইক্রোবাস নিয়ে তাদের চায়ের দোকানে আসেন। এসময় তার সাথে সোর্স দেলায়ার এবং কয়েকজন কনস্টেবলও ছিল।
দুপুরে বাবুলের মৃত্যুর পর রাজু ঢাকা মেডিকেলে উপস্থিত অনেকের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবাকে মেরে ফেলেছেন শাহ আলী থানার পুলিশ ও সোর্সরা। আমার বাবার কি অপরাধ? ফুটপাতে চা বিক্রি করেন, পুলিশকে চাঁদা দিতে পারেননি? আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র হাওলাদারের নেতৃত্বে পুলিশ সদস্য ও পুলিশের সোর্স তার গায়ে আগুন দিয়ে তাকে হত্যা করেছে। আমরা দুই ভাই ও তিন বোন এতিম হয়ে গেলাম। আমরা এই হত্যার ঘটনায় ন্যায় বিচার চাই।”
(http://goo.gl/8mM5u7)
২) কান্নাজড়িত কণ্ঠে রাজু বলেন- “শাহ আলী থানার এসআই শ্রীধাম চন্দ্র হাওলাদার আরো দুই পুলিশ কনস্টেবল ও সোর্স দেলোয়ারকে নিয়ে গতরাত নয়টার দিকে আমার বাবার দোকানে যান। এগুলো আমাদের কথা নয়, আমার বাবা মৃত্যু আগে আমাদের বলে গেছেন। তখন এসআই শ্রীধাম আমার বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। আর বলেন, ফুটপাতে দোকান করিস, চাঁদা দে।”
(http://goo.gl/IjV7BD)
পাঠক, এবার আসুন দ্বিতীয় পর্যায়ে, চা বিক্রেতাকে আগুন দিয়ে হত্যা করার পর বৃহস্পতিবার দুপুরে বরখাস্ত হয়েছে ৪ পুলিশ সদস্য। কিন্তু অবাক করার মত বিষয় হচ্ছে ঐ চার সদস্যের মধ্যে শ্রীধাম চন্দ্র হাওলাদার নেই। এরপর সংবাদেই বলা হচ্ছে শুধু শ্রীধামের নাম বরখাস্তের তালিকায় ঢুকাতে সারাদিন আলোচনা চলে পুলিশ প্রশাসনে। এরপর বৃহস্পতিবার রাতের বেলায় অবশেষে বরখাস্তের তালিকায় ঢুকে শ্রীধাম হাওলাদারের নাম।(http://goo.gl/nvqZlv)
অর্থাৎ মূল ঘটনায় শ্রীধাম নেতৃত্ব দিলেও তার নাম দাষী তালিকায় ঢুকাতে অনেক সময় পার করতে হয়েছে পুলিশ প্রশাসনকে। কিন্তু কেন ? শ্রীধামের এত পাওয়ার কিসের ? কেন শ্রীধামের নাম আড়াল করার চেষ্টা করা হচ্ছে ? পুলিশের ঐ দলের নেতৃত্ব ছিলো শ্রীধাম, তবে কেন ছাপোষা সোর্সকে দায়ি করা হচ্ছে ?

পুনরায় সংসদ সদস্য ফজলুর রহমানের প্রশ্নটি তুলে ধরছি। পুলিশ সম্পর্কে
ফজলুর রহমান প্রশ্ন করেছেন- “এরা এত বেপরোয়া আচরণ করছে কেন ?
এর উত্তর দিতে হলে আপনাকে যেতে হবে, কিছুদিন আগে ঢাকার মুহম্মদপুরে ঘটে যাওয়া একটি ঘটনার দিকে। সেখানে আশা ইউনিভার্সিটির এক মেয়ে যৌন নিপীড়নে অভিযুক্ত হয়েছিলো এসআই রতন কুমার। এসআই রতন কুমার ঐ মেয়েটিকে নিপীড়ন করার সময় বলেছিলো-“আমার কাছে ওসি ডিসি কিছুইনা, কারও কাছে নালিশ করে লাভ নেই”। (http://goo.gl/cnws5Y)
রতন কুমারই বলছে। তার কাছে ওসি ডিসি কিছুই না, আবার কারো কাছে নালিশ করেও লাভ নেই। অর্থাৎ রতন কুমার আর শ্রীধামদের বেপরোয়া আচরণের কারণে পুলিশ এই দুরাবস্থা।

মূল ঘটনা এটাই। পুুলিশে গণহারে যাচাই বাচাই ছাড়া আওয়ামীলীগের পছন্দের লোক নিয়োগের ফলে পুলিশের সিস্টেম ক্র্যাশ করেছে।এখন পুলিশ আর আগের ধারায় চলতে পারছে না, কারণ ঐপার থেকে মনোনিত বহু লোককে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, যারা ধরেই নিয়েছে- তারা যাই করুক, তাদের কিছুই হবে না, তাদের কিছু করার ক্ষমতা আওয়ামী সরকারের নেই। এ কারনেই বর্তমানে পুলিশের এই নিয়ন্ত্রিনহীন অবস্থা।
নয়ন চ্যাঁটারজি
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×