বৈষম্য ভাবনা-৩
০৯ ই মে, ২০১১ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো মনে হয়-বৈচিত্র্য এবং বৈষম্য এক কথা নয়। প্রকৃতিতে আছে বৈচিত্র্য, বৈষম্য আছে সমাজে। বৈষম্য থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের আদিকালের। লক্ষ্য করা যাবে, পরিবারে বৈষম্য আছে এবং তার প্রতিবাদ আছে। এ পর্যন্ত যাবতীয় আন্দোলনের মর্মকথা বৈষম্যমূলক বঞ্চনার বিরুদ্ধে। ১৯৭১ সালে আমরা মূলত বৈষম্যের বিরুদ্ধেই সশস্ত্র যুদ্ধ করেছি। বৈচিত্র্য মানুষ মেনে নেয়, কিন্তু বৈষম্য মানে না। বৈষম্য ভাঙতে চায় সংগ্রামী মানুষ, আর বৈষম্য ধরে রাখতে চায় সুবিধাবাদী শোষকরা।
পৃথিবীতে এই বৈষম্যের জন্য উন্নত দেশগুলোই দায়ী। এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এটা তাদেরই সৃষ্টি। তারাই নষ্ট করছে। আমাদের মতো গরিব দেশকে পরিবেশ ঠিক রাখার পরামর্শ দিচ্ছে। পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আগে।
জীবন ও সমাজে যে বৈষম্য পরিলক্ষিত হয় সেটাকে আসলে বৈষম্য বলা চলে না। সেটা হলো বৈচিত্র্য। তাই মানুষে মানুষে পার্থক্য। কেউ ছোট আবার কেউ বড়। আর বর্তমান সমাজে যে বৈষম্য পরিলক্ষিত হয় সেটা মানুষেরই সৃষ্টি, সেটা প্রকৃতিগতভাবে বৈষম্য নয়। সমাজের কিছু চতুর লোক নিজেকে বড় মনে করে অন্যের উপর অত্যাচার-নির্যাতন করে। এই হীনমন্য মানুষগুলো সমাজের বিষধর সাপ। এদেরকে উচ্ছেদ করতে পারলেই মানুষে মানুষে আর বৈষম্য থাকবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১১ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন