somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮ দলীয় নেতাদের জামিনে বাধা নেই, পরোয়ানা প্রত্যাহার

১৪ ই জুন, ২০১২ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ১৫ জন নেতার আদালতে উপস্থিত করার পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক আজ বৃহস্পতিবার এ পরোয়ানা প্রত্যাহার-সংক্রান্ত আবেদন মঞ্জুর করেন।

গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় ২৯ আসামির আইনজীবীরা এ আবেদন করেন। এর পর ১৩ জন আসামি জামিনে মুক্তি পান। জোট নেতাদের আইনজীবীরা জানান, এর ফলে তাঁদের এখন মুক্তি পেতে বাধা নেই।

প্রসঙ্গত, মির্জা ফখরুলসহ ১৮ দলের শীর্ষস্থানীয় নেতারা এ মামলায় আগেই জামিনে ছিলেন এবং অন্য একটি মামলায় গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ওই দিনই রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় আসামিদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। তাই ওই পরোয়ানা প্রত্যাহার না করা পর্যন্ত আসামিদের জামিনে মুক্তির বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, খোন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, স্বনির্ভরতা-বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আ. মতিন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন সরদার ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য কামরুজ্জামান।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

×