কাল থেকে আশুলিয়ার সব কারখানা বন্ধ
১৬ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাল রোববার থেকে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। রাজধানীতে বিজিএমইএ কার্যালয়ে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে গত বৃহস্পতিবার আগামী দুই দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আশুলিয়ার সব কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পোশাকশিল্প মালিকেরা। পোশাকশ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব নয় বলেও ওই দিন জানিয়েছিলেন তাঁরা।
এদিকে আজও বেতন বাড়ানোর দাবিতে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ক্ষুব্ধ শ্রমিকেরা আজও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় কয়েকজন পুলিশ সদস্যসহ শতাধিক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে কর্মস্থলে এসে কারখানা বন্ধ পেয়ে বিক্ষোভ শুরু করেন আশুলিয়ার কাঠগড়া এলাকার মাহবুব অ্যাপারেলসের শ্রমিকেরা। এরপর তাঁরা ওই এলাকার অন্যান্য কারখানায় হামলা চালান। এ সময় এসব কারখানায় ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন