পল্লীকবির ‘আসমানী’ অসুস্থ
২৩ শে জুন, ২০১২ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফরিদপুর জেনারেল হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আসমানী।‘পল্লীকবি’ জসীমউদদীনের ‘আসমানী’ কবিতার আসমানীকে (৯০) অসুস্থ অবস্থায় আজ শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসমানীর নাতি আকরাম মল্লিক বলেন, গত তিন-দিন দিন থেকে তিনি সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত। আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, আসমানীকে হাসপাতালের দুই নম্বর কেবিনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বয়সের কারণে তিনি দুর্বল হয়ে পড়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও’—পল্লীকবি জসীমউদদীনের ‘সুচয়নী’ কাব্যগ্রন্থের ‘আসমানী’ কবিতাটিতে এভাবেই আসমানীর বর্ণনা দিয়েছিলেন কবি। সেই আসমানীর বয়স এখন ৯০। তাঁর বাড়ি ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।
(সূত্র- প্রথম আলো অন লাইন নিউজ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন