বিএসএফের বিরুদ্ধে সোচ্চার ভারতীয়রাও
০৬ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘বেআইনি’ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ করা হয়েছে। কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ এই উদ্যোগ নিয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি এস চৌহান ও স্বতন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করেছেন। তাঁরা আগামী সোমবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ তাদের আবেদনে বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভারতীয়দের ওপর বেআইনিভাবে অত্যাচার, নির্যাতন ও হত্যার অভিযোগ এনেছে। আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তে বিএসএফর হাতে এখনো বহু ভারতীয় নাগরিক নির্যাতিত হচ্ছে। বেআইনিভাবে বিএসএফ খুন করছে ভারতীয় নাগরিকদের। সংস্থাটির হিসাবে, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সাত বছরে অন্তত ২০০ জন ভারতীয় নাগরিক বিএসএফের বেআইনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছে সংস্থাটি। তারা দাবি করেছে, বিএসএফে বিরুদ্ধে স্থানীয় থানাতে কোনো অভিযোগ নেওয়া হয় না। তাই বাধ্য হয়েই তারা আদালতের দ্বারস্থ হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন