somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

৩১ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার মহানগর হাকিম হারুন-অর রশীদ অভিযোগ গঠন করে আগামী ৭ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

এর আগে এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা বিচারকের প্রতি অনাস্থা জানালে মহানগর হাকিম মোহাম্মদ এহসানউল্লাহ মামলাটি মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠিয়েছিলেন।

হাকিম মোহাম্মদ এহসানউল্লাহর আদালতে আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন প্রথমে একটি দরখাস্ত দিয়ে আদালতকে বলেন, দ্রুত বিচার আইন চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানির কার্যক্রম স্থগিত করার আবেদন জানান তিনি। আদালত তা নাকচ করে দেন।

এর পর আসামিপক্ষের আইনজীবীরা এই নাকচের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার জন্য সময়ের আবেদন করলে আদালত তা-ও নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, যেহেতু আপনার এখতিয়ারকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে; তাই এ মামলার শুনানি গ্রহণের কোনো সুযোগ আপনার নেই। পরে আরও একটি দরখাস্ত দিয়ে সময়ের আবেদন করে খন্দকার মাহাবুব হোসেন আদালতকে বলেন, আইন চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনজীবীর সনদপত্র দাখিল করা হয়েছে। উচ্চ আদালতের আবেদনসংক্রান্ত আইনজীবী সনদের আইনগত ভিত্তি রয়েছে। সাধারণত এ অবস্থায় সময় মঞ্জুর করার বিধান রয়েছে। তা না হলে বিচার বিভাগের বিচারিক কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে, যা বিচার বিভাগের জন্য ক্ষতিকর এবং জনমনে এর প্রভাব পড়বে। তিনি হাইকোর্টের আদেশ দাখিলের জন্য দুই দিন বা সাত দিন শুনানি মুলতবির আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আবু, শাহ আলম তালুকদার, এ এফ এম রেজাউল করিম এর বিরোধিতা করেন।

আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, যেহেতু আদালতের প্রতি আমাদের আস্থা নেই। সেহেতু এই আদালতে শুনানি করার প্রশ্নই ওঠে না।
এ পর্যায়ে বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো আদেশ দেব না। মামলার নথি মুখ্য মহানগর হাকিম আদালত বরাবর পাঠানো হলো।’
১৮ দলীয় জোটের আসামি ৪৬ নেতার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৩ নেতা আজ আদালতে উপস্থিত ছিলেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×