সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে আজ এটা আমাদের শুধুই দাবী নয় এটা আমাদের অধিকার ও...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
স্বাধীনতার পর অনেক বছর পেরিয়ে গেলে ও যুদ্ধাপরাধীদের বিচার এর সম্মুখীন আজো করা গেলো না। সম্প্রতি আমাদের একাধিক উপদেষ্ঠার বিভিন্ন মন্তব্যে তারা যুদ্ধাপরাধীদের বিচারে অনীহা প্রকাশ করছেন। উপদেষ্ঠারা বলছেন এটা তাদের কাজের অর্ন্তভূক্ত নয়, অথচ তারা অনেক কাজই করে ফেলেছেন যা তাদের করার কথা ছিল না। তাদের কাজ যদি শুধুই নির্বাচন করা হয় তাহলে তারা সংবিধানের বাইরে এত কাজ করেছেন কেন ? উপদেষ্ঠারা আজ রাজনৈতিক সরকারের দোহাই দেন। উপদেষ্ঠাদের এই অনীহা আমাদের নতুন করে ভাবিয়ে তুলছে । যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে এটা দাবী করতে ও আজ আমার কষ্ঠ হচেছ। কেন দাবী করতে হবে আমাদের ? উপদেষ্ঠারা কি মুক্তিযুদ্ধ দেখেননি ? ২৫ শে মার্চ কালো রাত্রির কথা জানেন না। যদি দেখেই থাকেন তাহলে তারা উপলব্দি করতে পারছেন না কেন যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করার ? তাহলে এবার ও কি আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবো না তথা বিচার কি এবার ও শুরু করা যাবে না ? রাজাকারেরা আজ বড় গলায় বলে দেশে নাকি কোন যুদ্ধাপরাধী নেই। দেশ, জাতি ও বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে একমত হলে ও উপদেষ্ঠাদের কেন এত অনীহা সেটা বুঝা যাচেছ না। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে আজ এটা আমাদের শুধুই দাবী নয় এটা আমাদের অধিকার ও, উপদেষ্ঠাদের এটা বুঝতে হবে। আমরা বাঙালীরা পরাজিত হইনি স্বাধীনতা যুদ্ধে এবার ও হবো না। আমাদের উপদেষ্ঠাদের শুভ চেতনার উদয় হোক সেই আশাতেই আমরা থাকলাম ।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।