যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে আমরা আমাদের আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছি। আন্দোলন এর আজ নবম দিন । সপ্তাহের ও বেশী দীর্ঘ সময়ে আমরা আজ ও সেই প্রথম দিনের মতো মুখরিত, আমরা সদা চঞ্চল ও দুর্বার। যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে আমাদের দমিয়ে রাখার মতো সেই দু:সাহস চির ঘৃণ্য জামাত শিবিরের নেই। আমরা চির বীরের জাতি। আমরা পাকিদের হারিয়েছি '৭১ সালে এবং সেই থেকে আমরা বিজয়ের মুকুট পরতে শিখেছি। আমরা সুনিশ্চিত ভাবেই সেই দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের প্রথম দাবী আদায় করেছি আর সেটি হলো ঘোষিত, অনাকািঙ্খত রায়ের বিরুদ্ধে আপীল করার সুযোগ আর এভাবেই পর্যায়ক্রমিকভাবে আমরা বিজয় সুনিশ্চিত করবো। আমাদের এ ও মনে রাখতে হবে যে সে পথ ততটা সুগম ও নয়। আমাদের অসীম সাহস ধারণ করতে হবে এবং কোন ও ভূল সিদ্ধান্ত নেয়া যাবে না। একটা ব্যাপার হলো জামায়াত শিবিরের ষড়যন্ত্রকারীরা মরণ কামড় দেওয়ার জন্য মুখিয়ে আছে, আমাদের তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। আর একটা বিষয় উল্লেখ না করলেই নয় আর সেটি হলো অনেকেই বলছেন "জয় বাংলা" নাকি একটা দলের শ্লোগান। আমরা সুষ্পষ্ঠভাবেই বলতে চাই এটি কোনভাবেই একটি দলের শ্লোগান হতে পারে না, এটি আমাদের অতি গর্বের ধণ "মুক্তিযুদ্ধের" অসাধারণ এবং গৌরবময় বিজয়ের শ্লোগান আর গণমানুষের এই শ্লোগান "জয় বাংলা" কে যারা বিতর্কিত করতে চান আমরা তাদের ব্যাপারে সন্ধিহান এবং তাদেরকে ষড়যন্ত্রকারী হিসেবেই চিহ্নিত করবো। ক্রমাগতভাবেই আমাদের আন্দোলন সফল পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের স্বাধীন দেশে রাজাকারমুক্ত সেই সুন্দর সকালের অপেক্ষায়.....
আলোচিত ব্লগ
তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।