somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তমনার প্যাকেজ - চার (যুক্তিবাদি উর্কিস বালেকদার)

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"উর্কিস বালেকদার" একজন বিরাট বড় মাপের বিজ্ঞান মনস্ক ; যুক্তিবাদী মুক্তমনা লেখক এবং ব্লগার॥ তিনি যুক্তি ছাড়া কিছুই লিখেননা। তিনি তার লেখা দ্বারা বহু আগেই প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীতে স্রষ্টা বলে কিছুই নাই - ফটাশ করে শব্দ হয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে॥ এই বিষয় নিয়ে 'উর্কিস বালেকদার' একটা বিখ্যাত বইও লিখেছেন, 'বিজ্ঞান এবং ফটাশ - সংঘাত নাকি সমন্বয়'! বইটা খুব মার্কেট ও পেয়েছে॥ যুক্তি ছাড়া উর্কিস বালেকদার আজ পর্যন্ত কিছুই লিখেননি কিছুই বলেননি। কিন্তু দুঃখের বিষয় এতো যুক্তিবাদী লেখা লেখার পরেও উর্কিস সাহেব নোবেল পুরস্কার পাননি। কেনো পাননি - এটাই নোবেল কমিটির ব্যর্থতা।

অপরদিকে 'ভচ্চত মালিক' হলো উর্কিস বালেকদারের একজন বিরাট ভক্ত॥ 'উর্কিস বালেকদার' যাই লিখেন বা যাই বলেননা কেনো এক বাক্যে 'ভচ্চত মালিক' সব বিশ্বাস করে। 'ভচ্চত মালিক' ও লেখালেখি করেন তবে উর্কিস সাহেবের মতো এতো যুক্তিবাদি জ্ঞানী নন তিনি। একদিন সকাল বেলায় 'ভচ্চত মালিক' গিয়েছেন যুক্তিবাদি উর্কিস বালেকদারের বাড়ি॥ তো গিয়ে দেখেন উর্কিস সাহেব বারান্দায় চেয়ারে বসে থেকে 'ধর্মহীন সমাজ' নামে একটা বই পড়ছেন॥


ভচ্চত : উর্কিস ভাই কি বসে আছেন?

উর্কিস : বসে থাকবো না কি দাড়িয়ে থাকবো? এইযে বসে আছি তার পেছনে যুক্তি আছে॥ তা এতো সকালে তুই কোথায় থেকে??


ভচ্চত : বাজারে গিয়েছিলাম উর্কিস ভাই।

উর্কিস : বাজারে যাবি না তবে কি বাড়িতে বসে থাকবি নাকি? অবশ্যই বাজারে যাবি।


ভচ্চত : এক বোতল গরুর দুধ বিক্রি করতে গিয়েছিলাম।

উর্কিস : বিক্রি করবি না তে কি অতো দুধ একাই খাবি?? অবশ্যই বিক্রি করবি।


ভচ্চত : একটা লোক এসে দুধের দাম জিজ্ঞেস করলো।

উর্কিস : দাম জিজ্ঞাসা করবে না, তবে কি দুধ ফ্রি নিবে নাকি? অবশ্যই দাম জিজ্ঞেস করবে।


ভচ্চত : এক বোতল দুধের দাম আমি ত্রিশ টাকা চেয়েছিলাম।

উর্কিস : ত্রিশ টাকা চাইবি না তে কি ফ্রি দিবি এতোগুলো দুধ?? ভালো করেছিস।


ভচ্চত : কিন্তু, শালা ঐ লোকটা মাত্র বিশ টাকা দাম বললো।

ভচ্চত : অতটুকু দুধ বিশ টাকা বলবে না তো কি ত্রিশ টাকা দিয়ে কিনবে?


ভচ্চত : আমি গালি দিয়ে বললাম বাপের জন্মে দুধ কিনে খেয়েছিস কোনোদিন?

উর্কিস : ঠিক করেছিস! এতোগুলো দুধ মাত্র ত্রিশ টাকা দাম বলে বেটা।


ভচ্চত : গালি শুনে লোকটা পুলিশ ডেকে আনলো।

উর্কিস : আনবেনা মানে অবশ্যই আনবে,তুই ভদ্রলোককে সামান্য দুধের জন্য গালি দিয়েছিস।


ভচ্চত : পুলিশ এসে দুধের দাম জিজ্ঞেস করলো।

উর্কিস : দাম জিজ্ঞাসা করবে না, পুলিশ বলে কি দুধ ফ্রি নিবে নাকি?


ভচ্চত : আমি আবার ত্রিশ টাকা দাম চাইলাম দুধের॥

উর্কিস : ভালো করেছিস, পুলিশ দেখে ভয় করবি না কি??


ভচ্চত : পুলিশ দুধের দাম বিশ টাকা বললো।

উর্কিস : বিশ টাকা বলবে না কি একশো টাকা বলবে ঐ টুকু দুধ॥


ভচ্চত : আমি পুলিশকে বললাম বাপের জন্মে দুধ কিনে খেয়েছিস কোনোদিন?

উর্কিস : ভালো করেছিস। পুলিশ বলে কি ভয় করবি নাকি??? এক বোতল দুধ মাত্র বিশ টাকা বলে, দেশটা কি মগের মুল্লক নাকি॥


ভচ্চত : আমার কথা শুনে পুলিশ আমাকে ধরে খুব মার দিলো।

উর্কিস : মার দেবে না কি পুজো করবে তোকে?? অভদ্র ছেলে! পুলিশকে গালি দিস! যত বড় মুখ না ততোবড়ো কথা॥


ভচ্চত : তারপর কোমড়ে দড়ি বেধে আমায় থানায় নিয়ে গেলো।

উর্কিস : ঠিক করেছে ॥ পুলিশকে অপমান করার স্বাধ আজকে তোর মেটাবে।


ভচ্চত : থানায় আমাকে ওসি সাহেবের সামনে নিয়ে গেলো।

উর্কিস : নিবে না আবার - তুই যে অন্যায় করেছিস তাতে তোর ফাসি হওয়া উচিত।


ভচ্চত : ওসি সাহেব সব শোনার পরে আমাকে ছেড়ে দিলো।

উর্কিস : ছাড়বে না কেনো, অবশ্যই ছাড়বে - তুই কি এমন অন্যায় করেছিস যে তোকে সাজা দেবে??? দোষ তো পুলিশ আর ঐ লোকের যারা দুধের দাম কম বলেছে।

<><><><><><>

মোরাল অফ দ্যা স্টোরি /// আপনি যতই যুক্তি দেখাননা কেনো 'উর্কিস বালেকদারের' মতো যুক্তিবাদী লোকের সাথে যুক্তিতে কোনো দিন পারবেন না।

<><><><><>

উপরোক্ত লেখার কিছুটা অংশ কবি জসীম উদ্দিনের একটা গল্পের অনুকরণে লেখা। এই লেখা কোনো জীবিত বা মৃত বিজ্ঞান মনষ্ক, যুক্তিবাদী, মুক্তমনের চেতনাধারি সুশীল সমাজের কোনো ব্যক্তির সাথে মিলিয়ে গেলে তার জন্য আমি দায়ী থাকিবো না - যথাক্রমে 'ভচ্চত মালিক' দায়ী থাকিবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

×