somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বাংলাদেশের দূতকে তলব করবে পাকিস্তান

২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের দুই রাজনীতিকের ফাঁসি কার্যকরের ঘটনায় 'প্রতিবাদ ও উদ্বেগ' জানাতে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করতে যাচ্ছে পাকিস্তান সরকার।

বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফতার আহমদ এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি দৈনিক দা এক্সপ্রেস ট্রিবিউন।

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাসি কার্যকরের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর সমালোচনা করে একটি বিবৃতি দেয়।

এরপর ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তান সংসদে আফতাব আহমদ বুধবার অভিযোগ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭৪ সালে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি লংঘন করেছেন।

তিনি দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। কাজেই যে সময় যুদ্ধ হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। সে সময় যারা পাকিস্তানকে সহায়তা করেছিল তাদের বিচার করা অযৌক্তিক।

ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, এর আগে মঙ্গলবার পাকিস্তানের সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে বাংলাদেশের বিরোধী নেতাদের 'ত্রুটিপূর্ণ যুদ্ধাপরাধের বিচারের' সমালোচনা করেন এবং বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তোলার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।
link
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
১১টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

লিখেছেন মামুন রেজওয়ান, ২৮ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"কর্পোরেট_ফ্যাক্ট_২১"



সব সময় ইন্টার্ভিউ দেওয়ার অভিজ্ঞতা আমরা জানতে পারি অনলাইনে। কিন্তু যারা ইন্টার্ভিউ নেন বিভিন্ন পজিশনের জন্য তাদের অভিজ্ঞতা খুব একটা জানা হয়না আমাদের। তাই আমরাও যারা মোটামুটি এক্সপেরিয়েন্স... ...বাকিটুকু পড়ুন

×