আবছা আলোয় বসে গানের সুর ভাজতে ভাজতে মাকড়শার জালে আটকে পড়া মশার কর্মপরিধি লক্ষ্য করছে পাভেল।পেছনের পা দুইটা মুক্ত অবস্থায় রেখে কোনভাবে ঝুলে আছে মশাটা।পাভেল অধীর আগ্রহে অপেক্ষা করছে মশা কখন জাল ছেড়ার চেষ্টায় পেছনের পা দুইটা ব্যবহার করে।এই মশা বুদ্ধিমান প্রকৃতির।দীর্ঘ দশ মিনিট সে দুই পা ব্যবহার করার বিন্দুমাত্র চেষ্টা করছেনা।মশা ধরবার জন্যে মাকড়শা কখন উদয় হয় এই চিন্তায়ও ব্যগ্ন পাভেল।ঘটনার দুইটার একটাও ঘটছেনা।বিরক্তমুখে উপপাদ্য ২৩ মুখস্থ করতে পড়ার টেবিলে বসলো পাভেল।
পরদিন বেলা বারোটার দিকে স্কুল থেকে এসে হাতমুখ ধুয়ে মশার খোঁজ় নিতে গেলো পাভেল।মৃত মশা দেখে আনন্দে উপপাদ্য ২৪ এর প্রথমটুকুন কেমন হতে পারে তা নিয়ে বিশদ চিন্তা শুরু করে দিলো পাভেল।উপপাদ্য ২৪ কে ২৩ এর মতো কঠিন মনে হচ্ছেনা।মৃত মশা ভক্ষনের জন্যে আশেপাশে কোন মাকড়শা দেখা যাচ্ছেনা।মাকড়শারা হয়তো মশা মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এই আশায় বারান্দা ছাড়লো সে।
রাত বারোটার দিকে উপপাদ্য ২৪ মুখস্থ করে বারান্দায় বাতাস খেতে দাঁড়ালো পাভেল।মাকড়শার জালে মশা দেখা যাচ্ছেনা।মহানন্দে উপপাদ্য ২৪ গড়গড় করে মুখস্থ আউড়ে গেলো বাদল।রাতের আবছা আলোয় শুন্য লাগছে মাকড়শার জাল।খুঁজেপেতে আরেকটা মশা ধরে পেছনের দুই পা ছিড়ে জালে ছেড়ে দিলো বাদল।উপপাদ্য ২৫ নিয়ে পীথাগোরাস গোত্রীয় চিন্তা করতে করতে জালের সামনে আরো কিছু সময় কাটালো পাভেল।
স্কুল থেকে ফিরে বারান্দায় ঢুকে মেজাজ খারাপ হয়ে গেলো পাভেলের।কোথাও কোন মাকড়শার জাল দেখা যাচ্ছেনা।ঝুল পরিষ্কার এবং বাসা বাড়ির কাজে হয়তো মাকড়শার জাল নির্মুল করা হয়েছে।মশা এবং মাকড়শা সংক্রান্ত গবেষনায় ইতি টানতে বাধ্য হলো সে।বিরষমুখে দিন পার করে রাতের বারান্দায় নতুন কোন জাল খুঁজতে ব্যস্ত পাভেল।কোথাও কোন মাকড়শার জাল খুঁজে পাওয়া যাচ্ছেনা।
পরীক্ষার হলে শেষ সিটে বসে মনে মনে উপপাদ্য আউড়াচ্ছে পাভেল।মুখস্থ উপপাদ্য আউড়াতে আউড়াতে হঠাৎ উপপাদ্য ২৭ এর সমাধান অল্প অল্প বুঝতে পারলো সে।পরীক্ষার ঘন্টার শব্দে প্রশ্ন উল্টালো পাভেল।প্রশ্নে উপপাদ্য ২৭ দেখে বেশ অসুস্থ লাগলো তার।আশেপাশে কোথাও মাকড়শার জাল খুঁজে পাওয়া যাচ্ছেনা।
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

