এ ধরনের ছোটখাটো ভুল প্রায়ই করে আরিয়ান।ভীষন গোলাগোলির মধ্যে কোনভাবে পানির ট্যাঙ্কির পিছনে অবস্থান তার।যেকোন মুহূর্তে তার গায়ের উপর গুলি এসে পড়তে পারে পেছন থেকে।ভয়ঙ্কর বিপদের সম্ভাবনায় আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে পেছনে ফিরতে লাগলো সে।ট্যাঙ্কি থেকে পড়া ফোটা ফোটা পানিতে মাথা ভেজা।কোনরকমে পোড়াবাড়ির বালির বস্তার পেছনে লুকালো সে।
ভয়ঙ্কর গোলাগোলির মধ্যে মাহিনও অনেকক্ষন ধরে বসে আছে বালির বস্তার পেছনে।হঠাৎ দুইটা গ্রেনেড জানালা দিয়ে দূরে ছুড়ে এসে আরিয়ানের হাতে এমজি ফোরটিন ধরিয়ে দিয়ে সিগারেট ধরালো সে।বালির বস্তার পেছনে সিগারেটের ধোঁয়ায় বিষাক্ত লাগছে আরিয়ানের।চোখ বন্ধ করে বাসা বাড়ির কথা ভাবছিলো সে।ধুমধাম গ্রেনেডের শব্দে চমকে মাথা তুললো।
আরও দুইটারে ফেলসি।দুইজন সৈন্য মেরে বেশ খুশি চোখে মাহিনের দিকে তাকালো সে।আরিয়ানের কথা শুনে অবাক হবার বদলে উলটো বকা খেলো সে।দুইটা গ্রেনেড হাতে ধরিয়ে দিয়ে সটকে পড়লো সে।একা অনুভব করছে আরিয়ান।কিছুক্ষন উদ্দেশ্যবিহীন গোলাগোলি আর কয়েকটা সৈন্য মেরে বালির বস্তার পেছনে লুকালো সে।বাসা বাড়ির কথা ভাবছিলো।
ছোট ভাই এর পড়ার শব্দে ঘুম ভাঙলো আরিয়ানের।বাসাবাড়ির কথা ভাবতে ভাবতেই সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে বাসাবাড়ি হাজির।এক লাফে উঠে পরপর দুই গ্লাস ঠান্ডা পানি গিললো সে।
বেলা শেষে ছাদে বসে একাই ভাবছিলো আরিয়ান।“আমি কেন স্বপ্নেও মারা যাই না?”
আলোচিত ব্লগ
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

