১.
বাংলাদেশে প্রতি বছর মে দিবস পালন হয়;
সরকারী ছুটি থাকে;
অনেক জায়গায় সেমিনারের আয়োজন হয়।
সেমিনারে নামী-দামী লোকজন বাণী দেন।
পত্রিকায় বিশাল বিশাল সম্পাদকীয়/কলাম ছাপা হয়।
রাস্তায় হয়ত মাথায় ব্যানার-ফেস্টুন বেঁধে Rally হয়।
আমরা মহান মে দিবসকে স্মরণ করি, শ্রমিককে মর্যাদা দেই।
গুগল আর্থ দিয়ে নিচে তাকিয়ে ডেখলে মনে হয়, কি চমৎকার!!
২.
জাপানীরা মে দিবস কি জানেওনা।
ছুটি তো দূরের কথা। হয়ত রাজধানীর কোন এক কোণায় ছোট কোন সেমিনার হয়, অথবা হয়না।
পত্রিকা তন্নতন্ন করে ঘাঁটলেও কিছু পাওয়া যাবেনা।
কি অসভ্য জাতি!!
৩.
আমাদের গার্মেন্টস শ্রমিকরা গড়ে কোম্পানীর জন্য বছরে চার থেকে পাঁচ লাখ টাকার কাজ করে দেন।
তারা বছরে বেতন পান বিশ হাজার!! পঁচিশ হাজার!!
গড়ে বিশ ভাগের একভাগ।
সেমিনার বক্তাদের ঘরে 'সকালে-ঘুম-থেকে-উঠে-রাতে-ঘুমাতে-যাওয়া-পর্যন্ত' ফুলটাইম কাজ করে কাজের মেয়েরা; এরা যে বেতন পায় তার চেয়ে মালিকের আদরের পুত্র/কন্যার খাতার স্টিকার কেনায় বেশী টাকা খরচ হয়।
পত্রিকার অফিসের চা আনা নেয়া করে যে পিওনটা, তার বেতনও তেমন।
Rally শেষে দুইঘন্টা হাঁটা টোকাইটাকে একটা ডালপুরী আর এককাপ চা খাইয়ে বিদেয় করা হয়।
কি আসে যায়, আমরা তো মে দিবস পালন করি।
৪.
জাপানের সব কোম্পানীতেই মোটামুটি এক। যেমন, সনিতে একজন শ্রমিক বছরে দেড় কোটি টাকার সমমানের সার্ভিস দেন।
তার বেতন হয় সব মিলিয়ে ত্রিশ লাখের মতো। পাঁচ ভাগের একভাগ।
তিন বছর কাজ করা শ্রমিক আর এন্ট্রি-লেভেল ইঞ্জিনিয়ারের আয় সমান।
অফিস শেষে পোশাক বদলে দুজন যখন ট্রেনে চাপে, কারও সাধ্য নেই মুখ দেখে বলা, কে শারীরিক শ্রম করে, আর কে মাথার শ্রম করে।
তবু শালারা মে দিবস পালন করেনা।
৫.
শেইপ বা আকৃতিটা যখন মূখ্য হয়ে যায়, তখন গুনগত মানের বালাই থাকেনা।
আলোচিত ব্লগ
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন
১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন
সবার আগে মাতৃভূমি

প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।
পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।