somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিটা মানুষ একটা পেন্সিল

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার সামনে একটা প্যাঁচানো পথের দীর্ঘ হাঁ । মাঝে মাঝে দাঁতাল শৃঙ্গ, দাঁড়িয়ে অচল, বাঁধার বিন্ধাচল । প্রতিটি বাঁকে ঘাপটি মেরে বসে আছে তমসা । থমথমে পথে পথহারা পথিক ফেলছো হতশ্বাস । এই বুঝি গ্রাস করে তীব্র নিরালোক ।

দ্বিধার ভীতি, সঙ্কোচের বিহ্বলতা স্বপ্নের সোনার ফসল চাষবাদ ও উত্তলন সময়ে পঙ্গপালের অভিশাপের মত । ম্রিয়মাণ করে আত্মবিশ্বাস । দ্বিধার অবরোধ থেকে বেরিয়ে এসো । আকাশের মত আলিঙ্গন করো এই পৃথিবীকে । নদীর মত স্বতস্ফুর্ত,ছুটে যাও, সমুদ্রসম স্বপ্নের দিকে । কুয়াশাঘন আধাঁরের বুক চিরে আলোর বসন্তে এসো । আলোর ফাঁদে ঝলসে যাক পঙ্গপাল । জীবনের সবুজ শষ্য ক্ষেতে বসাও বাজপাখির পাহারা । ভয় মুক্ত হয়ে নিজেকে করো জয় ।

প্রতিটি মানুষই ভিন্ন গল্প । প্রতিটা মানুষ সতন্ত্র ও স্পেশাল স্টাটিস্টিক, বিভিন্ন বৈশিষ্ট্যের বৈচিত্রে । একজন মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না । এক কাপ চা বিভিন্ন জনবিভিন্ন ভাবে খেতে পছন্দ করে । অতীত ইতিহাস হল বাসি খবরের মত । একটাস্বপ্ন অজশ্র বাস্তবতা থেকে অধিক শক্তিশালী । স্বপ্নের পিছু ধাও । সময়ের গানেরপাখি পরিযায়ী, অথচ কোকিলের মত পলায়নপর । মেলে ধরো ডিডেনাসের প্রশস্ত ডানা, স্বপ্নপথের উড়ালে ।

জীবন তোমাকে প্রকৃতিপ্রবন ‘লেবু’ দিবে, কিন্তু মানবসম্মত ‘লেমোনেড’ তোমাকেই বানিয়ে নিতে হবে । যেহেতু চলে যাওয়া সময় আর সুযোগ ফিরে আসে না, তাই তোমাকে সম্ভাব্য বিকল্প গুলো থেকে একটিই উত্তম‘সুযোগ ব্যয়’ যাচাই করে নিতে হবে । দুই নৌকায় পা দিয়ে বিকল্প দুটোর যোগফলের ফসলের আশায় থাকলে নৌকার দূরত্ব বেড়ে গ্যালে সলীল সমাধীর সম্ভাবনা জাগে । মন্দনীল নৌকার পালে লাগাও সুবাতাস ।

তোমার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে তার সবটাই কি তোমার স্বত্তাকে সংঞ্জায়িত করে? অবশ্যই করে । তুমি হয়তো ভাবছো পুরোটা না হয়তো । তবে তুমি ভুল করছো । জীবন একটা স্পষ্ট আয়না । তোমার জীবনআয়নায় প্রতিফলিত -কাঙ্খিত বা অযাচিত, সব সম্পর্ক, আকাঙ্খা, বিশ্বাস- সব কিছু তোমাকে প্রতিনিধিত্ব করে । তুমি ‘বোধ’ নামের বিশাল দানবের ক্ষুদ্রাংশ মাত্র ।

জীবনটা কারাগার না, কিংবা জেল থেকে প্যারোলে মুক্তি প্রাপ্ত আসামীর মত নয় । ছিড়ে ফেলো লালটেপে বন্দী প্রথাবদ্ধতার লাইসেন্স । যা কিছু সুন্দর, যা কিছু মহত তা অর্জনের পথে অপ্রীতিকর, উদ্ভট, কিম্ভূত কিছু ঘটতেই পারে । যে কোন বিষয়েই অভিযোগের ডালি নিয়ে বসে থেকো না । কড়া রোদের মাঝেও হতে পারে রঙধনুসহ ঝুমবৃষ্টি । কাঁদাভরা পুকুরে ফুটতে পারে নীলপদ্ম । আবার পঁচা আবর্জনার মাঝেই সৃস্টি হয় আলেয়া কুহক । আমাদের শব্দ, চিন্তা ও কর্ম আমাদের কাছেই বুমেরাং এর মত ফিরে আসে । আমাদের জিহবা হতে হবে মগজের ফ্রিকোয়েন্সির অনুগামী ।

ঝকঝকে আকাশে চকচকে চাঁদ দেখতে ব্যস্ত হলে অজশ্র মিটিমিটি তারা অলক্ষে থেকে যেতে পারে । ততটা বড় নয় হয়তো, নয় খুব একটা দীপ্তিমান, কিন্তু অন্য কোথাও, অন্য কারো কাছে হয়তো ধিকিধিকি জ্বলতে থাকা এই তারাই তাপোজ্জ্বল সূর্য । জীবনের মেঘরাতগুলোতে অন্তরাত্মায় প্রজ্জ্বলিত চন্দ্রালোকে আলোকিত হও । ‘উন্মাদনা’ লুকিয়ে রেখে নিজেকে ঠকিয়ো না । নিজের উপর বিশ্বাস রাখো । তারারাই তোমাকে পথ দেখিয়ে দেবে ।

জীবনটা পোকার টেবিলের মত । কখনও টপ কার্ডেই বাজিমাত, কখনও ফুল হাউজেও হেরে জেতে হয় । চেক, ব্লাফ, রেইজ-এসব কৌশল ও ভাগ্য এই দুয়ের উপর নির্ভর করে । তবে একজন কৌশলী খেলোয়ারই দুর্বল কার্ডে ডিলেই বাজিমাত করতে পারে । উচ্ছিষ্ঠ অনুসন্ধিতসুদের সর্বদা সর্বাধিক দূরত্বে রাখো । প্রতিহিংসায় সময় ব্যয় করো না ।

দুঃখের পাখি তোমার মাথার উপর উড়বেই । থামাতে পারবে কি? তবে তোমার চুলে ওদের নীড় বাঁধতে বাঁধা দিতে তো পারো । পরাজয় আমাদের জয়ের চেয়ে বেশি কিছু শিক্ষা দেয় । ভুল গুলো সবসময়ই এলোমেলো । প্রতিটা মানুষ একেকটা পেন্সিলের মত । পরিপূর্ণ মানুষ হওয়ার প্রয়োজনে ‘সার্পনার’ ও ‘রাবার’ব্যবহার কর, তবেই তুমি পৃথিবীতে একটা বৈশিষ্ট্যপূর্ন চিহ্ন আঁকতে সক্ষম হবে ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×