বিচ্ছেদ
যে পোষা ডলফিন প্রতিদিন চুমো খেতো সমুদ্র খাঁড়িতে
সে এখন খোলা সমুদ্রে।স্পর্শের ক্ষণরোমাঞ্চটুকু লেগে
আছে সদ্যোজাত শিশুর মতন।নীল-সবুজ ডুবুরী পোশাকে
আমি তাকে তাড়া করে আসি,সে তবু লেজের বিদ্যুৎ
দেখায় আমাকে।ঢেউয়ে ঢেউয়ে মৃত্যুর ফেনা,দুপাশে
গ্যাসীয় কণা,ফসফরাস,বিদ্রুপে খোঁজে আমাকে,দূরে
আবছা সৈকত,সী-গালেরা উড়ছে দাপটে।লাল-নীল
সূর্যালোকে জলস্তম্ভ যেন এক পাহাড় প্রাচীর।
সযত্নে লালিত ডলফিন প্রণোদিত হারিয়ে গিয়েছে
হারিয়ে গিয়েছে সে উল্কার মতো জলের আকাশে।
আমি শুয়ে আছি,সমুদ্র চুরমার নিচে,ঢেউ উন্মাতাল
আমাকে উগরে দিল ভেজা বালুতটে।
সে ছিল শুধুই আমার।সে এখন অবারিত,যে কারো কেউ।
সে নেই,ফিনের স্পর্শের মতো স্পর্শটুকু লেগে আছে
আমার শরীরে।
দাবানল ও হ্রেষাধ্বনি
সবুজ ঘাসে মুখ।ঘাসেদের মিষ্টি স্বাদে আপ্লুত সে
চিঁহি শব্দে মুখ তুলে আবারো নামায়।ঘাসেদের
গায়ে গায়ে শিশিরের স্বেদ।রোদে চমকায় সবুজ শিশির।
দুর্বায় হলুদ ডানা ফড়িং আর ডোরাকাটা বাঘের রঙ প্রজাপতি
আর ধঞ্চে পাতায় শোঁয়া পোকা তার পায়ের শব্দে ওড়ে ও লাফায়।
সে খুব আমোদিত।তৃপ্তিতে নাড়ছে লেজ আর গলায় আদুরে শব্দের আহ্লাদ।
কিশোরেরা তখন ঘাস-রাজ্যের অপর প্রান্তে শুকনো খড়কুটো
জড় করে।তারা উৎফুল্ল আয়োজনে বাতাসের অনুকূলে বারুদের
ঘ্রাণ শোঁকে।দিশলাই ঠুকে অনলের আনন্দকে চাখে।
সে খুব বিষন্ন হয়
হ্রেষাধ্বনি শেষে তার মুখ ভস্মীভূত ঘাসে এসে থামে।
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
বোবা কান্না.....
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।