somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিমানের বুদ্ধি আছে কে তারে ঠকায় ???

১১ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প‌্রাচীন কালে ছায়া সুনিবিড় সুখী সমৃদ্ধশালী এক দেশ ছিল । সে দেশের মানুষ গুলো কিন্তু ছিল খুবই অদ্ভুত । তারা তাদের শাসনকর্তা নির্বাচন করতো অতি অদ্ভুত উপায়ে । তাদের রাজার মেয়াদ শেষ হত সেদিন সেদিন সকালে তাদের দেশে যে মুসাফির আসতো তাকেই তাদের রাজা বানাতো । এমনি ভাবে একদিন তারা এক যুবককে তাদের রাজা নির্বাচন করলো । কিন্তু রাজা নির্বাচনের পর তারা কিছু শর্ত দিত । শর্ত গুলো হল
১. রাজা রাজ্য পরিচালনা করতে পারবে ৫ বছর । এই ৫ বছর রাজা তার ইচ্ছামত যা খুশি করতে পারবে । রাজ্যের কোন লোক তার বিরুদ্ধে কিছুই বলবে না ।
২. ৫ বছর পর তাকে জনমানব শূন্য এক মরুভূমিতে মাত্র কয়েক দিনের খাবার এবং পানি দিয়ে রেখে আসা হবে ।
এর পর সেই যুবক রাজাকে নিয়ে চলল মরুভূমি পরিদর্শনে ।
যুবক অবাক হয়ে লক্ষ্য করলো সেই মরুভূমি যেখানে পড়ে ছিল তার পূর্বসুরীদের হাঁড়গোড় আর কংকাল । মানুষজনতো দূরের কথা মাইলের পর মাইল কোন গাছপালও নেই ।
সময় বয়ে যায়, যুবক রাজার মেয়াদও একদিন শেষ হয়ে গেল ।
তারপর এসে গেল সেই নির্দিষ্ট দিন । রাজ্যের চারিদিকে উৎসবের আমেজ । নির্দিষ্ট সময়ে রাজ্যের মানুষ রাজাকে বেঁধে মিছিল করতে করতে মরুভূমির দিকে যাওয়া শুরু করল । কিন্তু কি আশ্চর্য রাজাও সবার সাথে আনান্দ ফূর্তি করছে তার চোখে কোন ভয়ের ছায়া নেই, তাকে একটুও চিন্তিত দেখাচ্ছে না । লোকজন অবাক হয়ে জিঞ্গেস করল এর কারন কি ?
রাজা বলল আগে মরুভূমিতে চল তারপর বুঝবে ।
মরুভূমির কাছে গিয়ে সবাই অবাক হয়ে গেল । কোথায় মরুভূমি চারিদিকে সবুজের সমাহার আর অতি সুন্দর এক রাজ প্রাসাদ । এইবার রাজা জনসাধারণের উদ্দেশ্য এক ছোট্ট বক্তব্য দিল ।
প‌্রিয় দেশবাসি তোমরা যেদিন আমাকে এই মরুভূমিতে নিয়ে এসেছিলে সেদিন আমি বুঝেছিলাম ৫ বছর পর এই জায়গায় আমাকে থাকতে হবে । তাই আমি দেশের কাজ না করে জনগনের কথা না ভেবে আমার কথা ভেবেছি । আমার ভবিষ্যত আবাসস্থান আমার মত করে সাজিয়ে নিয়েছি । আর তাই এখানে তৈরি করেছি আর একটি রাজ্য ।

প্রিয় পাঠক যার যা খুশি এই গল্প থেকে শিক্ষা নিতে পারেন ।
কিন্তু্ আমার কাছে এই গল্পের ভাল মডেল আমাদের দেশের রাজনীতিবিদরা । তারা বুদ্ধিমান অতি বুদ্ধিমান তাই তারা নিজেদের আখের গুছিয়ে নিয়েছেন । দেশের কথা দশের কথা ভাবার সময় কৈ । সুযোগ বারবার আসে না একবারই আসে আর বুদ্ধিমানেরা সুযোগ কাজে লাগায় ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×