somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্মক্ষেত্রে আমি যা দেখেছি (মানবতার মুখুশের আড়ালে রাক্ষস)- দ্বিতীয় পর্ব

২২ শে জুন, ২০০৯ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(প্রথম পর্ব) Click This Link

৩। হাসপাতালে সকাল বেলা কোন আল্ট্রাসনোলজিস্ট ছিলনা, শুধু বিকালে ৪ টার দিকে সরকারী হাসপাতালের একজন আল্ট্রাসনোলজিস্ট আসতো, যে ডাক্তারের ডিউটি বিকাল ৫টা পর্যন্ত সে কিভাবে জ্যাম-সিগন্যাল পেরিয়ে ৪টায় আসতো সেটাও একটা প্রশ্ন। তাই সকালে কোন রোগী এলে বিকাল পর্যন্ত বসিয়ে রাখা হতো আর রোগীর তাড়া থাকলে অন্যত্র চলে যেতো। উর্দ্ধতন কর্তপক্ষ দেখলো এতেতো বিরাট লস হয়ে যাচ্ছে। কিন্তু এই সকাল বেলাতো কোন ভাল ডাক্তারও প্রাইভেট প্রেকটিস করতে আসবে না। সমাধান হিসেবে এক ইয়াং ডাক্তারকে নিয়োগ দেয়া হলো। আমার এবং আরো কয়েকজন কলিগের এখনো সন্দেহ আছে যে, উক্ত ডাক্তার আসলেই কি পাশ করা ডাক্তার নাকি আল্ট্রাসনোগ্রাফী কোর্স করা টেকনিশিয়ান। কারণ সে কোন আল্ট্রাসনোগ্রাম করলে সেটা ডাক্তার ডখন দেখেন প্রায়ই সেটা রিপিট করতে পাঠিয়ে দেন। এই ডাক্তারকে নিয়ে একটা মজার ঘটনা আছে মনে হলে আমার এখনো হাসি পায়। ঘটনাটি হলো- এই নতুন ডাক্তার নিজেই জানেনা যে কিভাবে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট লিখতে হয়। সে বিকালের ডাক্তারের রিপোর্ট দেখে কপি পেস্ট মারতো। কিন্তু এভাবে আর কতো দিন চালানো যায়? তার সব কপি-পেস্ট করা পেপারগুলি একসময় ফুরিয়ে গেল। আর ঠিক সেই সময়ই কম্পিউটার অপারেটর ছিল ছুটিতে, ডাক্তারও সোজা গিয়ে উঠলো এম.ডির রুমে। উপায় না পেয়ে এম.ডির রুমে আমার ডাক পড়লো, আমি ঢুকতেই এম.ডি বললেন রিপোর্ট এর ফাইলটা খুঁজে বের করে বিকালের ডাক্তারের নামের জায়গায় এই নতুন ডাক্তারের নাম বসিয়ে কয়েকটা রিপোর্ট যেন প্রিন্ট করে দেই। আমিও সেই মতে কাজ করে দিলাম। ৫/৬ দিন পর ডাক এলো ডিরেক্টরের রুম থেকে, সেই সময় সম্ভবত এম.ডি অফিসে ছিল না। ডিরেক্টরের রুমে ঢুকেই দেখি বিকালের ডাক্তার থমথমে চেহারা নিয়ে বসে আছে। আমিতো যা বুঝার তখনই বুঝে নিলাম। ডিরেক্টর চোখ-মুখ কঠিন করে আমার প্রিন্ট করা রিপোর্টগুলো দেখিয়ে আমাকে বললো এগুলি কে প্রিন্ট দিয়েছে? বললাম আমি (আমার মাথায় তখন কু-বুদ্ধি ভর করেছে), উত্তর শুনে সেই ডাক্তারতো পারলে আমাকে চোখের আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে, ডিরেক্টর আবার বললো- আপনি উনার ফাইলে উনার অনুমতি না নিয়ে আরেকজনের নাম বসিয়ে কেন প্রিন্ট করেছেন? আমি তখন এক মুহুর্ত বিলম্ব না করে আমার চূড়ান্ত উত্তর দিলাম- এম.ডি স্যারের অর্ডারে, সাথে সাথে ঘরে পিন-পতন নিরবতা নেমে আসলো। ডিরেক্টর কোন মতে মিনমিনে গলায় বললো- আচ্ছা আসুন। রাইরে এসে আমি পারলে গড়াগড়ি দিয়ে হাসি। পরে একসময়ডিরেক্টর আমাকে বললো- ডাক্তারের সামনে এভাবে এম.ডি স্যারকে না ফাঁসালেও পারতাম, শুনে মুখে বলেছি জি স্যার ভূল হয়ে গেছে আর মনে মনে ভারি "রাজায় রাজায় লড়াই হয়, উলু-খাগড়া প্রাণ হারায়। "

৪। একটা মজার ব্যাপার হলো একই ডিপার্টমেন্ট এর এক ডাক্তার কখনো আরেক ডাক্তারকে সহ্য করতে পারে না। এরা রোগীকে সব-সময় নিজের দখলীয় সম্পত্তি মনে করে। আবার চেষ্টায় থাকে আরেক ডাক্তারের রোগীকে ভাগিয়ে এনে নিজের ঝোলায় পুড়তে। একবার এক গাইনী ডাক্তারের রোগীকে আরেক ডাক্তার সিজার করে ফেলাতে কি তুল-কালাম কান্ড। আরেকটি মজার ঘটনা হলো, প্রায়ই গভীর রাতে ইমার্জেন্সি রোগী আসে। ২/৩ টা হলে সমস্যা হয় না, সে পর্যন্ত অপারেশন চলে তাই ডাক্তার, সার্জন থাকে। এর পর হলে কোন সার্জন থাকে না। শেষ রাতের দিকে সাধারণত একসিডেন্ট বা ইমার্জেন্সী ডেলিভারী বা সিজারের রোগীই বেশী হয় এবং দুটাই সার্জন ডাক্তারের এর মামলা। ডেলিভারী কেস হলে এতো রাতে সাধারণত মহিলা গাইনী ডাক্তার আসতে পারে না। এখন রোগীর লোক যদি শুনে যে পুরুষ ডাক্তার সিজার করবে তাহলে তুল-কালাম কান্ড ঘটে যেতে পারে তাই সেই পুরুষ সার্জনদেরই কিছু স্ত্রী বাচক নাম ছিল যেমন, ডাক্তার হাসান হয়ে যায় ডাক্তার হাসিনা, ডাক্তার সুমন হয়ে যান ডাক্তার সুমনা ইত্যাদি।


(উল্যেখিত লেখাটি সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা ও মতামত, কারো কারো ক্ষেত্রে দ্বিমত থাকাটাই স্বাভাবিক)
চলবে............
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×