somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প: অ নাহুত: 2য় পর্ব

১৬ ই জুলাই, ২০০৬ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাদীকে খুব নিভর্ীক উত্তর দিলেও তিতলি একটু ভয়ে ভয়েই মায়ের জন্য অপেক্ষা করছিল।

মা এলো হাফাতে হাফাতে। এতগুলো বাজার একা টেনে এনে আর দম পাচ্ছিল না। এর মধ্যে মা আসতেই দাদী তিতলির দানশীলতার গল্প শোনালো। আর যায় কোথায়। মা ধরে ঠাস করে চড় মারলো একটা।

- তুমি হাতেম তাইয়ের বাচ্চা হয়েছো না? তোমার আব্বা রক্ত পানি করে টাকা রোজগার করছে। আর তুমি সব বিলাচ্ছো! নিজে কামাই করলে এইসব করো, এখন এতো দানশীল হওয়ার দরকার নাই।

চড় টা যত না লেগেছিল, অপমান হয়েছিল তার চেয়ে বেশী। তিতলি অনেকক্ষন ফুঁপিয়ে কেঁদেছিল। পরে অবশ্য মায়ের মায়া হলো ওর জন্য, ওকে আদর করতে করতে মা বলেছিল -

- মানুষকে দিতে তো আমারও ইচ্ছা করে মা। কিনতু আমাদের সামর্থ্যের দিকে দেখতে হবে না?

- হুমম..

- তোমার আব্বার অবস্থাটা দেখ। সারাদিন একটুও অবসর পায় না। ইউনিভার্সিটিতে পড়িয়ে এসে খাওয়ার সময়ও পায় না মানুষটা। আবার ছোটে প্ল্যানিং কমিশানের কাজে। সেখান থেকে যেতে হয় টেমপোরারী প্রজেক্ট ওয়ার্ক করতে। তার সাথের সব প্রফেসররা ইউনিভার্সিটির ক্লাবে বসে তখন আড্ডা দেয়।

- আব্বা তো ওদের সাথে গেলেই পারে।

- তোমার আব্বাও সেখানে গেলে আমাদেরকে কে দেখবে? তারপর তোমার বড় চাচাদেরকে কে সামলাবে? তোমার রেজামামাকেই বা কে লেখাপড়া শেখাবে?

- আচ্ছা মা, তুমি রাগ করো না। আমি আর এমন করবো না।

সেই থেকে কথা রেখেছিল তিতলি। কোনদিন মাকে না বলে কাউকে কিছু দিয়ে দেয়নি। শুধু একবার ওদের স্কুলের সামনে যখন টিফিন কিনছিল তিতলি আর একটা বাচ্চা মেয়ে খুব আশা করে খাবারগুলির দিকে তাকিয়ে ছিল, তখন টিফিনটা ওকেই দিয়ে দিয়েছিল সে। কিন্তু এতে তো মায়ের রাগ করার কথা না। সে তো নিজের অংশটুকুই দিয়েছে মেয়েটাকে।

কিন্তু আজ সকালে মা'র শাড়ী খুঁজে না পেয়ে মা প্রথমে তিতলিকেই বকা শুরু করলো। যেন ওর আর কোন কাজ নেই, সারাদিন কাপড় বিলি করে বেড়ায়। কিছুক্ষন পর মা ঠিকই শাড়ীটা পেল...তিতলি তখন অভিমানে স্কুলে চলে গেল। মার সাথে একটাও কথা বলেনি। জড়িয়ে ধরে চুমুও খায়নি। দেখবে মজা এবার।

(চলবে)

প্রকাশ: পরবাস
ছবি: সাহিদুর রহমান


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার কথা : জুলাইয়ের সনদে — “হ্যাঁ” বলো।

লিখেছেন সুম১৪৩২, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭



২০০১ সালে প্রথম ভোট দিয়েছিলাম। দীর্ঘ ২৫ বছর পর আবার ভোট দিলাম। জীবনের দ্বিতীয় জাতীয় নির্বাচনে ভোট দেওয়া—
ছিল এক অদ্ভুত অনুভূতি, গর্ব আর দায়িত্বের মিশ্রণ।

আজকের আমার এই ভোট—
উৎসর্গ... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

×