somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরাইতো নিরানব্বই পার্সেন্ট।

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকটি বিষয় যা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিক সমর্থন করবেন:

§ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ব্যাপারে কোন আপস না।
§ মত প্রকাশের স্বাধীনতা।
§ প্রতিটা নাগরিকের জান, মাল ও ইজ্জতের হিফাজত।
§ প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাবার অধিকার।
§ একমাত্র জনগনই সিদ্ধান্ত নিবে কে দেশ শাসন করবে, কোন দেশী বা বিদেশী শক্তি নয়।
§ নির্বাচিত সরকার কখনও দেশের ও জনগনের স্বার্থ বিরোধী কোন কাজ করবে না।


উপরের মাত্র কয়েকটা বিষয়কে যদি আমরা মেনে নেই তাহলে অবিলম্বে দেশে শান্তি ফিরে আসবে। আর সত্যি কথা হচ্ছে দেশের শতকরা নিরানব্বই ভাগেরও বেশী মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি চায়। তারা চায় তাদের সন্তানেরাও তারা যেমন ছোটবেলায় নির্বিঘ্নে ও নিশ্চিন্তে একা স্কুলে যাতায়াত করেছে তেমনি স্কুলে যেতে পারবে, কোন সন্তানের মাকে স্কুলের গেটের সামনে রাস্তায় সারাদিন বসে থাকতে হবে না, তাদের জিপিএ-৫ পাওয়া ছেলেদের হাতে কেউ রিভলভার বা রামদা তুলে দিবে না এবং তারা সহপাঠিদের উপর চড়াও হবে না ও তাদের হত্যা করবে না, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ ছাত্রদের দ্বারা প্রহিত ও লাঞ্ছিত হবেন না, খুন ও ধর্ষণের শিকার হবার পর ভুক্তভোগীর আত্নীয়স্বজনকে পালিয়ে বেড়াতে হবে না এবং অপরাধি প্রকাশ্যে ঘুরে বেড়াবে না, তাদের মেয়েরা নির্ভয়ে রাস্তায় চলাচল করবে এবং তাদের উত্যক্ত করার জন্য রাস্তার মোড়ে মোড়ে কেউ অপেক্ষা করবে না, জনগনের অর্থে পালিত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগনের আতংকের কারন হবে না, অন্যায়, জুলুম ও বৈষম্যের শিকার দেশের প্রতিটা মানুষ বিচারকদের দ্বারস্থ হলে ন্যায় বিচার পাবে, এবং সর্বোপরি রাজনীতিবিদরা দেশসেবা ও জনসেবার শপথ নিয়ে ক্ষমতায় এসে জনগনের প্রভু হয়ে উঠবে না, দেশের ও জনগনের সম্পদ লুট করবে না, ক্ষমতার লোভে বিদেশীদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবে না এবং জনগনের দেওয়া ক্ষমতাকে জনগনের বিরুদ্ধে অন্যায়ভাবে ও স্বেচ্ছাচারির মত ব্যাবহার করবে না।

দেশের এক পার্সেন্টেরও কম লোক খুন, গুম, ধর্ষণ, চুরি, ডাকাতি, দেশের ও জনগনের সম্পদ লুন্ঠন, বিভেদ ও অনৈক্যের বীজ বপণ, সংঘাত সৃষ্টি এবং সকল প্রকার অশান্তির কারন। আমরা কেন এই মুষ্টিমেয় লোককে আমাদের জিম্মি করতে দিচ্ছি। আমরাইতো নিরানব্বই পার্সেন্ট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×