somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাহারা মু'মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি এবং আল্লাহ জানেন, তোমরা জান না৷ সুরা ২৪, আয়াত ১৯

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অল্প দিন পরেই ভালবাসা দিবস নামে একটা দিন পালিত হতে যাচ্ছে ৷ মাত্র কয়েক বছর আগেও এই দিবসের ব্যাপারে আমাদের দেশের মানুষ জানত না ৷ এটাকে পশ্চীমা দুনিয়া থেকে আমদানী করা হয়েছে ৷ ' ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নহে ' কথাটা যে কত সত্য তার প্রমান পাওয়া গেল মাত্র কয়েক বছরে দেশের গ্রাম গঞ্জ পর্যন্ত এ দিবস পালনের উম্মাদনা দেখে ৷

এই দিবসের সম্পর্ক যদি থাকত সব বৈধ ও কাঙ্ক্ষিত ভালবাসা যেমন বাবা-মার প্রতি ভালবাসা, ভাই-বোন ও স্বামী-স্ত্রীর মধ্যে ভালবাসা, দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা এবং সর্বপরি আল্লাহ ও তাঁর রাসুলদের প্রতি ভালবাসা তাহলে তা হোত খুবই প্রশংসনীয় ৷

কিন্তু অতি পরিতাপের বিষয় এই দেশের মানুষের বিশ্বাস, ঐতিহ্য ও মূল্যবোধকে অসম্মান করে এই দিবসকে উপলক্ষ্য করে কিছু তরুণ-তরুণী এমন কি কিছু কিশোর- কিশোরী এমন সব অশালীন ও অনৈতিক কর্মকান্ডে নিজেদের জড়াচ্ছে যার পরিণতিতে তারা বড় পাপের দিকে পা বাড়াবে যা তাদের ভবিষ্যৎ জীবনকে বিপর্যস্ত করবে এবং তাদের পরিবারে বয়ে আনবে মহা অশান্তি ৷ অল্প বয়স হবার কারণে আবেগের তাড়নায় এটা তারা বুঝছে না ৷ কিন্তু এটা বুঝানোর দায়িত্বতো অভিভাবক, শিক্ষক, আলেম সমাজ, বুদ্ধিজীবি এবং যারা দেশ শাসনের দায়িত্বে আছেন তাদের ৷ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে ধ্বংসের দিকে এগিয়ে যেতে দিতে পারি না ৷ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা প্রসিদ্ধ হাদীস আছে যার ভাবার্থ হচ্ছে : কেউ কোন পাপ কাজ হতে দেখলে তার উচিত হাত (শক্তি) দিয়ে থামানো, তা যদি সে না পারে তবে জিহ্বা (কথা) দিয়ে, তাও যদি না পারে তবে পাপ কাজটাকে মনে মনে ঘৃনা করা আর এটা (মনে ঘৃনা করাটা) ঈমানের সবচেয়ে নিচু স্তর ৷ আমরা কি সবাই ঈমানের সর্ব নিম্ন স্তরের কাজটাকেই পছন্দ করব? আমাদের অনেকেরতো শক্তি দিয়ে থামানোর যোগ্যতা আছে? আমরা এখন দায়িত্ব এড়িয়ে যেতে পারি কিন্তু আল্লাহর সামনে জবাবদিহিতা এড়াবো কি ভাবে?


আর যারা এ দিবসের প্রচলন করার জন্য গর্ব বোধ করেন, যারা নানান আয়োজনে এর পৃষ্ঠপোষকতা করেন, সংবাদ মাধ্যমের জ্ঞানী গুণী ও বিজ্ঞজনেরা যারা লিখার দ্বারা এর প্রচার ও প্রসারে সহযোগিতা করেন এবং এই দিবসকে লক্ষ্য করে প্রস্তুত করা সকল পণ্যের ব্যবসায়ীরা আপনারা কি একবার ভেবে দেখেছেন এই দিবসকে ঘিরে যত দিন যত পাপের কাজ সংঘটিত হবে তার যোগফল আপনাদের উপর চাপবে ( সুরা নিসা, আয়াত ৮৫ : কেহ কোন ভাল কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে এবং কেহ কোন মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে ৷ আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন ৷ ) ৷ একজন মানুষ তার নিজের কৃত পাপের জবাবদিহিতা করতেই বিপর্যস্ত হবে, মহা সংকট ও বিপদের সম্মুখীন হবে । তার উপর আরও শত শত মানুষের পাপের বোঝা চাপালে কি অবস্থা হবে তার?

আল্লাহ আমাদের ক্ষমা করেন ৷ ভালো মন্দের পার্থক্য করতে যে বিচার বুদ্ধি ও বিবেক দিয়েছেন তার সঠিক ব্যবহার করে সঠিক পথে চলার যোগ্যতা দেন ৷ আমাদের তরুনরা, যারা দেশের ভবিষ্যৎ তাদের জ্ঞানী গুণী ও চরিত্রবান হিসাবে নিজেদের গড়ে তুলতে আগ্রহী করেন৷ আল্লাহ আমাদের দেশটাকে রক্ষা করেন ৷
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×