somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একই সাথে বিস্মিত ও মর্মাহত হচ্ছি এটা জেনে যে জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭০টা মামলা ছিল এবং সবগুলতে জামিন পাবার পরও নুতন এক মামলায় তাকে আটকান হোল । একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ? এত বড় একজন অপরাধী যার বিরুদ্ধে সাত আটটা নয় ৭০টা মামলা হয়েছে তিনি আবার সব মামলায় জামিন পান কি ভাবে ? তার বিরুদ্ধে যদি সত্যিই কোন গুরুতর অভিযোগ থাকত তাহলে তিনি ৭০টি মামলাতেই জামিন পেতেন না । এ থেকে এটাই কি প্রমানিত হলো না মাহমুদুর রহমান রাজনৈতিক হয়রানির শিকার ৷

মাহমুদুর রহমান একজন সফল প্রকৌশলী ৷ বিনিয়োগ বোর্ড ও জ্বালানী মন্ত্রনালয়েও দক্ষতা ও সততার সাথে কাজ করার তার রেকর্ড আছে । তিনি যদি আর দশজন এম পি ও মন্ত্রীদের মত ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিপরায়ণ হতেন তাহলে তো খুব সহজেই তাঁকে জেলে আটকিয়ে রাখা যেত ৷ ৭০ মামলার জামিনই প্রমান করে তিনি একজন সৎ মানুষ ৷

এ ছাড়াও সাংবাদিকতার কোন অভিজ্ঞতা ছাড়াই একটা সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ে তিনি ও তার পত্রিকা খুব জনপ্রিয় হয়ে উঠেন । তার মেধা, দক্ষতা ও আন্তরিকতার জন্য যেখানে তার পুরস্কৃত ও সম্মানিত হবার কথা ছিল সেখানে তার পত্রিকাকে বন্ধ করে দিয়ে, তাকে জেলে পুরে প্রায় তিন বছর ধরে তাকে নানান ভাবে নির্যাতন করা হচ্ছে এতে দেশের প্রত্যেক বিবেকবান নাগরিক আহত ও উদ্বিগ্ন না হয়ে পারেন না ৷ আজ এটা স্পষ্ট দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলা এবং সত্য প্রকাশই মাহমুদুর রহমানের অপরাধ ৷ তাহলে মাহমুদুর রহমানের প্রতি অবিচারকারীদের দৃষ্টিতে আজ দেশপ্রেম অপরাধ ৷

আমাদের বিচারকরা কি করছেন ? তাদের অন্তর একটুও কি কাঁপে না আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার কথা চিন্তা করে ? একজন নিরপরাধ মানুষের উপর যে এত বড় যুলুম হচ্ছে তার সুষ্ঠ বিচার করার দায়িত্বতো তাদের ছিল ৷ যে জালিমরা হাজার দিনেরও বেশি সময় ধরে তাকে আটকিয়ে রেখেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত ছিল ৷

যাঁরা ন্যায় বিচার করে তাদের জন্য আল্লাহর কাছে আছে উচ্চ মর্যদা ও অতি সম্মানজনক পুরস্কার কিন্তু যারা ন্যায় বিচার করে না তারা সম্মুখীন হবে চরম লাঞ্চনার এবং ভোগ করবে ভয়াবহ শাস্তি ৷

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুন ৷ যারা ক্ষমতার চর্চা করছে তাদের সঠিক বুঝ দিন যে কাউর ক্ষমতা স্থায়ী না এবং প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে ( সুরা ১৮, আয়াত ৪৯ : এবং উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধিগণকে দেখিবে আতংকগ্রস্ত এবং উহারা বলিবে, 'হায়, দুর্ভাগ্য আমাদের ! ইহা কেমন গ্রন্থ ! উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না; বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে ৷' উহারা উহাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাইবে; তোমার প্রতিপালক কাহারও প্রতি যুলুম করেন না ৷) l





সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×