বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম (৮৭) একাত্তরের কিছু স্মৃতিও ভুলে গেছেন। বর্তমানে গোলাম আযমকে তার বড় মগবাজারের বাড়িতে যারা দেখভাল করেন এবং অন্যান্য ভাড়াটিয়া ও তার চিকিৎসকদের সূত্রে এ তথ্য জানা গেছে।
তিনি ৬টি রোগে গুরুতর অসুস্থ হয়ে রোববার রাতে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন। মেডিসিনের অধ্যাপক ডা. শহীদউদ্দিন আহমদ ও নিউরোলজির অধ্যাপক ডা. রেজাউল করিম খানের তত্ত্বাবধানে তিনি সেখানে ১০০১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
তার একজন চিকিৎসক এই প্রতিবেদককে বলেছেন, গোলাম আযমের মস্তিষ্কে ক্ষয় ধরে যাওয়ার কারণেই তার বোধ-বুদ্ধি ও স্মৃতিশক্তি কিছুটা নষ্ট হয়েছে গেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মস্তিষ্ক শুকিয়ে যাওয়ার এই রোগকে বলা হয় ‘এট্রোপি’। তার চিকিৎসকরা আরো জানান, এট্রোপি ছাড়াও আরো ৫টি রোগ তাকে কাবু করে ফেলেছে। এগুলো হচ্ছে, হাইপারটেনশন, হৃদপিণ্ডের সমস্যা, প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, পিত্তথলির পাথর ও সোডিয়াম লুজিং নেফরোপ্যাথি। তবে তার এই বয়সেও ডায়াবেটিস নেই।
গোলাম আযমের ঘনিষ্ঠ সূত্র বলেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর থেকেই তাকে অতিমাত্রায় চিন্তাগ্রস্থ থাকতে দেখা যায়। জামায়াতের কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে জানুয়ারি থেকে দৈনিক সংগ্রামে কলাম লেখা বন্ধ করে দেন তিনি। বিষয়টি তার মধ্যে আরো প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে তার মধ্যে সব সময় অস্থিরতা লক্ষ্য করা যায়। এসময় তার শরীর কিছুটা ভেঙে যায় এবং ওজনও কমে যায়। গত সপ্তাহে সেনাবাহনী থেকে তার পুত্রের চাকরিচ্যুতির খবরে তার হাইপারটেনশন আরো বেড়ে যায়।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


