somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারো চীনকে অস্থিতিশীল করার আমেরিকান ষড়যন্ত্র!

০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকমাস আগে ভারত ও যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট চীনা বিচ্ছিন্নতাবাদী নেতা দালাইলামার প্রত্যক্ষ মদদে তিব্বতের রাজধানী লাসায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে বহু লোক হতাহত হয়েছিল। বিশ্বের কিছু কিছু দেশ চীন বিরোধী কর্মকান্ডে সহযোগিতা দিলেও বিশ্ববাসী পরে জেনেছিল- এটা দালাইগোষ্ঠীর চক্রান্ত ছাড়া কিছু নয়।


আবারো চীন বিরোধীরা সুযোগ পেয়েছে। ব্যবসা বাণিজ্যের মাঠে না পেরে চীনের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে চীনকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে তারা। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সরকার বরাবরই সচেষ্ট যদিও তারা প্রকাশ্যে বলে- যুক্তরাষ্ট্র একচীন নীতিতে বিশ্বাসী।


চীনের সিনচিয়াং প্রদেশ সম্পূর্ণ স্বায়ত্বশাসিত অঞ্চল। এখানে উইগুর জাতির মুসলমানরা বসবাস করে। উইগুররা অত্যন্ত শান্তিপরায়ন। আমি পেইচিংয়ে উইগুর লোকাদের সাথে কথা বলেছি, তাদের মুসলিম রেস্টুরেন্টে খেয়েছি।


গত ৫জুলাই রাতে সিনচিয়াং উইগুর জাতি স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী উরুমচিতে ব্যাপক মারধোর, ভাংচুর, লুটপাট আর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহত হয়েছে ১৫৬ জন যার মধ্যে ১২৯জন পুরুষ আর ২৭জন নারী। আহত হয়েছে কমপক্ষে ১০৮০জন। আঞ্চলিক গণনিরাপত্তা বিভাগ ১৪৩৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যার মধ্যে ১৩৭৯জন পুরুষ আর ৫৫জন নারী।


নিরপেক্ষভাবে যতদূর জানা গেছে এটি বিদেশ থেকে নিয়ন্ত্রণের মাধ্যমে উস্কানী ও প্ররোচনায় সৃষ্ট চীনের অভ্যন্তরে কার্যকর সাংগঠনিক সহিংস অপরাধ। যুক্তরাষ্ট্রে নির্বাসিত উইগুর নেত্রী রাবেয়া কাদের এর নেতৃত্বাধীন ওয়ার্ল্ড উইগুর কংগ্রেস এই ঘটনার জন্য দায়ী।


এই সংগঠনের মদদদাতা হিসেবে যুক্তরাষ্ট্র কি এই সহিংসতার দায় এড়াতে পারে? এটি কি চীনের আভ্যন্তরীণ বিষয়ে ষড়যন্ত্রমূলক হস্তক্ষেপ নয়?
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ২:১০
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×