somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমার হাসি

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেড়ে নাও আমার মুখের রুটি, যদি তুমি চাও
কেড়ে নাও নিঃশ্বাসটুকুও, কিন্তু
কেড়ে নিও না তোমার হাসিটা আমার কাছ থেকে।

কেড়ে নিও না গোলাপটা,
তোমার নিজ হাতে তোলা কণ্টকময় ফুলটা,
কেড়ে নিও না হঠাৎ আনন্দে
ফেটে পড়া জলরাশি,
তোমার ভেতর জন্ম নেয়া
রূপোর হঠাৎ তরঙ্গ।

আমার কঠোর পরিশ্রম, আমি ঘরে ফিরি
শ্রান্ত চোখে, যে চোখ ক্লান্ত হয়
অপরিবর্তনীয় পৃথিবীটা দেখে দেখে,
কিন্তু যখনই কানে প্রবেশ করে
তোমার হাসি, আমার সামনে
খুলে যায় জীবনের সকল দুয়ার।

আমার প্রেম, দুঃসময়েও খুলে দেয়
তোমার হাসি, আর যদি হঠাৎ তুমি দেখো
রাস্তার পাথরে লেগে আছে আমার রক্তের দাগ,
হেসো, কারণ তোমার হাসিটাই হবে
আমার হাতে চকচকে ধারালো তরবারি।

শরতে সমুদ্রের পাশে,
তোমার হাসিতেই ফুলে উঠে জলপ্রপাত,
আর বসন্তে, প্রিয়া, আমি চাই তোমার হাসিই
হোক সেই ফুল, যার জন্যে আমি অপেক্ষারত,
নীল ফুল, আমার অনুরণনীয় দেশীয় গোলাপ।

হাসো রাতের উপর,
দিনের উপর, চাঁদের উপর,
হাসো দ্বীপের ঐ আঁকাবাঁকা
পথের উপর, হাসো এই কদাকার
ছেলেটার উপর, যে তোমায় ভালোবাসে,
কিন্তু যখন আমি চোখ খুলি আর বন্ধ করি,
যখন আমার পদক্ষেপ যায় আর ফিরে আসে,
আমায় বঞ্চিত করো রুটি থেকে,
বাতাস থেকে, আলো আর ঝর্ণা থেকে,
কিন্তু কখনই বঞ্চিত করোনা তোমার হাসি থেকে,
করলে আমার মরণ হবে।

তর্জমা
০২/০৪/২০১৬
মূলঃ ইউর লাফটার— পাবলো নেরুদা
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×