somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্নরূপে দিল ধরা, অধরা

০৪ ঠা জুলাই, ২০১২ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যা ছিল প্রায় পাঁচ দশকের অধরা আজ তা ধরা দিয়েছে সার্নের বিজ্ঞানীদের মহাযজ্ঞে। আজ ৪ জুলাই অধরা সেই ‘গড পার্টিকেল’ বা ঈশ্বর কণার অনুরূপ কণা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন গবেষকেরা। সুইজারল্যান্ডের ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর গবেষকেরা সংবাদ সম্মেলন করে এই কণার ঘোষণা দিলেন। হিগস বোসন কণা’র যিনি ধারণা দিয়েছিলেন সেই পিটার হিগসও সাক্ষী হলেন নতুন এ কণা আবিষ্কারের অবিস্মরণীয় মুহূর্তটির। নতুন এ কণাটি আবিষ্কার প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এ কণার আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কণার আবিষ্কারের ফলে অতি-পারমাণবিক কণার ধরন বোঝা এবং নতুন প্রযুক্তির উন্মেষের আশা ব্যক্ত করছেন গবেষকেরা।
যুক্তরাজ্যের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাসিলিটিজ কাউন্সিলের প্রধান নির্বাহী জন ওমার্সলি জানিয়েছেন, হিগস বোসনের অনুরূপ একটি কণার খোঁজ আমরা পেয়েছি। এই আবিষ্কার পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ইতিহাসে আজ একটা স্মরণীয় দিন।’
নতুন এ কণা গত চার দশকের মধ্যে অন্যতম বড় আবিষ্কার বলেই মনে করছেন সার্নের মুখপাত্র জো ইনকানডেলা।
পদার্থবিদ্যার যে তত্ত্বটির সাহায্যে কোনও বস্তুর ভরের ব্যাখ্যা দাঁড় করানো যায় তাকে ‘স্ট্যান্ডার্ড মডেল’ বলে। এই স্ট্যান্ডার্ড মডেলটিকে অস্তিত্বশীল হতে হলে প্রয়োজন পড়ে হিগস-বোসন কণার, যার আরেক নাম ‘গড পার্টিকেল’ বা ঈশ্বর কণা। পদার্থবিদ্যার এই স্ট্যান্ডার্ড মডেল অনুসারে, মহাবিশ্বে প্রতিটি বস্তুর ভর সৃষ্টির প্রাথমিক ভিত্তি হচ্ছে একটি অদৃশ্য কণা। বস্তুর ভরের মধ্যে ভিন্নতার কারণও এই অদৃশ্য কণাটিই। পদার্থবিজ্ঞানী পিটার হিগস ১৯৬৪ সালে তাত্ত্বিকভাবে এমন একটি কণার ধারণা দেন, যা বস্তুর ভর সৃষ্টি করে। তাঁর মতে এর ফলেই এ মহাবিশ্ব সৃষ্টি সম্ভব হয়েছে। এ কণাটিই ‘ঈশ্বর কণা’ নামে পরিচিতি পায়। হিগসের এই কণার বৈশিষ্ট্য ও স্বরূপ জানিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। দুই বিজ্ঞানীর নামে কণাটির নাম দেওয়া হয় হিগস-বোসন। এতদিন গাণিতিক মডেল হিসেবে থাকা এই কণার অস্তিত্ব হন্যে হয়ে খুঁজছিলেন গবেষকেরা।
গত ৫ দশকে বহুবার ঈশ্বর কণার অস্তিত্ব সন্ধান করে ব্যর্থ হয়েছেন বিজ্ঞানীরা। ঈশ্বর কণার খোঁজে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) বিশাল একটি প্রকল্প শুরু করে । ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্তে মাটির একশো মিটার নীচে ষোলো মাইল লম্বা এক সুড়ঙ্গে বসানো হয় লার্জ হ্যাড্রন কোলাইডার। এখানে দুটি বিপরীতমুখী অতি-পারমাণবিক কণার (প্রোটন) মধ্যে সংঘর্ষ ঘটিয়ে কৃত্রিমভাবে বিগ ব্যাং বা মহাজাগতিক বিস্ফোরণের পরবর্তী অবস্থা সৃষ্টি করা হয়। ২০১১ সালের ডিসেম্বর মাসে লার্জ হ্যাড্রন কোলাইডারে (এলএইচসি) গবেষকেরা হিগস বোসন কণা ধরতে পেরেছেন বলে প্রথম তথ্য প্রকাশ করেন। তখন থেকেই তাঁরা অসংখ্য তথ্য বিশ্লেষণ করতে শুরু করেন এবং পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। গবেষকেরা এসময় নতুন কণার সন্ধান পাওয়ার তথ্য পেয়েছিলেন ক্ষণিকের জন্য। কারণ হিগস বোসন কণা সৃষ্টির পর বেশিক্ষণ তা স্থায়ী হয় না। এক পর্যায়ে দুইটি প্রোটনের সংঘর্ষে একটি নতুন ও অপরিচিত কণার অস্তিত্ব টের পান তাঁরা। সংঘর্ষের ফলে সৃষ্ট এ কণার স্থায়িত্ব ছিল এক সেকেন্ডের এক লক্ষ ভাগের এক ভাগ সময়। বিজ্ঞানীরা তখনই একে ঈশ্বর কণা বলতে চাননি। আরও নিশ্চিত হতে পরীক্ষা চালিয়ে যান তাঁরা। ঈশ্বর কণার অস্তিত্ত্ব প্রমাণ হওয়ায় এবার পদার্থবিদ্যার স্ট্যান্ডার্ড মডেলের বৈজ্ঞানিক প্রমাণ হাতে পান তাঁরা। গবেষকেরা অবশ্য নতুন কণা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চালাতে চাইছেন। তাঁরা নতুন কণাকে ঈশ্বর কণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কণা বলছেন বটে কিন্তু এখনই একে ঈশ্বর কণা হিসেবে বলতে চাইছেন না। তবে চার দশকের এ অধরাকে ধরতে পেরে দারুণ উল্লসিত পদার্থবিজ্ঞানীসহ তাবত্ বিশ্বের বিজ্ঞানীরা।

By- Prothom-alo
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×