somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ পরবর্তি বাংলাদেশ ( ২য় পর্ব)

২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৬ ডিসেম্বর ১৯৭১, পাকিস্থানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর বিজয়ের আনন্দে উল্লসিত ঢাকার মানুষ দলে দলে এসে প্রথমেই ভিড় জমালেন বঙ্গবন্ধুর বাড়ি, ধানমন্ডি ৩২ নম্বরে । এই বাড়ি থেকেই তাদের প্রিয় নেতা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এক মহাকাব্যিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। প্রিয় নেতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও সেই বাড়িটি হয়ে উঠেছিল মুক্ত বাংলাদেশের প্রতীক। উল্লসিত জনতার সঙ্গে যোগ দিয়েছিলেন মোহম্মদপুরের আওয়ামী লীগের উর্দুভাষী বিহারি নেতা মোহম্মদ আলাউদ্দিন। পুরো মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ করার কারণে স্বজাতি বিহারিদের কাছ থেকে তাকে লুকিয়ে-পালিয়ে থাকতে হয়েছিল। আজ মোহাম্মদ আলাউদ্দিনের চোখে-মুখে মুক্তির আনন্দ। প্রিয় নেতার বাসায় তিনি এসেছেন সেই আনন্দ সহযোদ্ধাদের সঙ্গে উদযাপন করতে। সকল অবরুদ্ধ আবেগমুক্ত হয়ে গগণবিদারী শ্লোগানে মূর্ত হয়ে উঠছে। মোহাম্মাদ আলাউদ্দিনের কণ্ঠে সকলের মতোই উচ্চকিত শ্লোগান: জয় বাংলা-জয় বঙ্গবন্ধু !!



৩২ নম্বর থেকে ফেরার পথে হঠাৎ নরক নেমে এলো তার উপর, চড়াও হলো উন্মত্ত জনতা। শত্রুজ্ঞানে প্রকাশ্যেই হত্যা করা হলো মোহম্মদ আলাউদ্দিনকে। যাদের সতীর্থ মনে করতেন আলাউদ্দিনের জীবনপ্রদীপ নিভে যাওয়ার আগে তিনি অবাক বিস্ময়ে তাদের বর্ণবাদী জিঘাংসা দেখে অবর্ণনীয় কষ্ট নিয়ে চিরতরে চোখ মুদলেন। এরপর থেকেই শুরু হলো বাংলাদেশের ১১০টি শহরে পরিকল্পিতভাবে হাজার-হাজার উর্দুভাষীকে হত্যা, ধর্ষণ আর তাদের সহায়-সম্পদ লুণ্ঠনের ঘটনা। অনেক বাঙালি পরিবার কিছু ভীত-বিহ্বল আর পলায়নপর অবাঙালিকে আশ্রয় দিয়েও অসংখ্য উর্দুভাষীর নির্মম হত্যা-মৃত্যুকে রুখতে পারেনি। স্বাধীনতার ঊষালগ্নে এই নির্মম আর বীভৎস হত্যাকাণ্ড বিষয়ে স্বাধীন বাংলাদেশে এখনও কেউ তা স্বীকার করে লজ্জা বা দুঃখ প্রকাশ করেনি । এমনকি বামপন্থিরাও নয়। যদিও এই নিহত আর অত্যাচারিত বিহারিরা ছিল মূলত বামপন্থি দলের ট্রেড ইউনিয়নভুক্ত রেলওয়ে ও পাটকলের শ্রমিক আর নিম্নপদস্থ কর্মচারী।আজ কেউ কি স্মরণ করেন, ‘পাক ফ্যাশন টেইলার্স' নামের দোকান থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা সেলাই করা হয়েছিল, সেই দোকানের অবাঙালি দরজি মোহাম্মদ হোসেন, নাসির উল্লাহ ও আবদুল খালেক মোহাম্মদীর কথা !

ঢাকা শহরে সেই সময় তিন লাখের মতো বিহারি ছিল। মূলত মিরপুর আর মোহম্মদপুরে বেশি বিহারি জনগোষ্ঠী থাকলেও সারা শহরেই ছড়িয়ে-ছিটিয়ে বিহারিরা বসবাস করতো। সংখ্যাগরিষ্ঠ বিহারি পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাক সেটা চায়নি। প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে বেশির ভাগ বিহারিই । রাজাকার বাহিনীতেও বিপুলসংখ্যক বিহারিকে রিক্রুট করা হয়েছিল । নয় মাসে তারা বিপুল উৎসাহে লুট, খুন এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে গণহত্যায় অংশ নিয়েছে। এই জনগোষ্ঠীর ওপর বাঙালিদের ঘৃণা সৃষ্টির মতো উপাদান অবশ্যই ছিল ।



রমনার আত্মসমর্পণের মাঠ থেকে ফেরা উল্লসিত জনতার মিছিলগুলো থেকে শ্লোগান উঠতে থাকলো— ‘একটা দুইটা পাকিস্তানি ধরো, সকাল-বিকাল নাতা করো'। এই সম্মিলিত ঘৃণা পাকিস্তানি সেনাবাহিনী বা বিহারি রাজাকারদের কিছু করতে না পারলেও নিরস্ত্র বিহারিদের ওপর সকল জিঘাংসা নিয়ে ঝাঁপিয়ে পড়লো। সেই রাতেই বিহারিদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হতে শুরু হলো সব জায়গায়। খুন, লুট ও বিহারি নারীদের ধর্ষণে মেতে উঠলো উন্মত্ত জনতা।

মিরপুর এক ও দুই নম্বরে বিহারি বসতি এলাকায় বিপুল অস্ত্রে সজ্জিত মুক্তিযোদ্ধারা ঢুকে পড়লো। অস্ত্রধারী বিহারি রাজাকারেরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কুলিয়ে উঠতে পারেনি। মুক্তিবাহিনী ৩০টি বাড়ি ডিনামাইটে উড়িয়ে দেয় আর যত্রতত্র গুলি ছুঁড়তে থাকে। মাইকে ঘোষণা করা হয়: বিহারিরা বাঁচতে চাইলে ঈদগাহে জড়ো হও। সবাই ঈদগাহে জড়ো হয়। তাদের ওপর নির্বিচারে গুলি ছুঁড়ে অসংখ্য নিরস্ত্র বিহারিকে হত্যা করা হয়। ঈদগাহ্ মাঠের সবুজ ঘাসের রঙ পরিবর্তিত হয়ে যায় উজ্জ্বল লাল রঙে।

একটি বীরোচিত রাষ্ট্র-বিপ্লবে অংশ নেয়া গণমানুষের বাহিনীর এমন নির্দয়, নির্মম ও অসৈনিকোচিত গণহত্যায় বাঙালির বিজয়ের পালকে যে কালিমা লেপন হয়ে গেল তার দায় কেউ কখনো স্বীকার করেনি। বাংলাদেশের সকল ইতিহাস থেকে এই গণহত্যার ঘটনা মুছে দেয়া হয়েছে কিংবা মুছে দেয়ার চেষ্টা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×