somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই কথাঃ ০৮ - ভাঙা জোছনা

২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি রিভিউ খুব ভাল লিখতে পারিনা। শুধু চেষ্টা করি পড়ার পরের প্রতিক্রিয়াটা ব্যক্ত করতে।



কাহিনী সংক্ষেপ

শিমুলডাঙা গাঁয়ে দুটো পাখি ছিল, সুখপাখি আর দুখপাখি। তাদের নিয়েই উপন্যাস ‘ভাঙা জোছনা।’ জোছনা কেন ভাঙবে? ভাঙা জোছনা বলতে কী বোঝায়? সে একেক জনের একেক অনুভূতি।
আমি শুধু জানি, একজন অতি সাধারণ জহিরের কথা। যার প্রিয়তম মানুষটিকে ছুঁয়ে জোছনা পূর্ণতা পেয়েছিল। শেষঅব্দি তার কেন মনে হল, জীবনের অনেক অনুভূতিই পূর্ণতাকে স্পর্শ করে অপূর্ণ থেকে যায়। ভরা জোছনা এক সময় রুপান্তরিত হয় ভাঙা জোছনায়, সে কেই বা জানে।
জানা নেই মনা পাগলার রোজকার ‘চইলা যাব’ একদিন কেন সত্যি হয়ে গেল। কেন সে চন্দ্ররাতে অপার দুঃখ নিয়ে দৌড়ে চলল কোন এক হাহাকারে, হারিয়ে যাবে বলে।
জানা নেই এই এক জনমে, কেন কিছু মানুষ ভুল ঠিকানায় বসত করবে জীবন ভর। যেই প্রশ্ন লালন করেই কাটিয়ে দেয় উদাসী বৈরাগ্য জীবন, সুজন মতি। এভাবেই কতশত অনুভূতি এক চান্নি পসর রাতে যেয়ে মেলে চন্দ্রআলোয়। যাকে ওরা নাম দিয়েছে, ‘ভাঙা জোছনা।’


পাঠ প্রতিক্রিয়া


গত কদিন ধরে থ্রিলারে ডুবেছিলাম। ভাবলাম এবারে খুন খারাবি ছেড়ে অন্য কিছুতে যাওয়া উচিৎ। চট করে মায়াময়ী লেখিকা তানিয়া সুলতানার ভাঙ্গা জোছনার কথা মাথায় এল। যার লেখার প্রতিটা বাক্যে থাকে মায়ার বুনট।
নাহ, মায়া'র কথা আর কিচ্ছু বলব না। ওটা বাদ দিয়ে বাকি কিছু লিখি।

ঠিক করেছিলাম, এই জীবনে হুমায়ূন আহমেদ ছাড়া আর কারো জীবনধর্মী বই পড়ব না। কিন্তু তানিয়াপুনের এই লেখনির সাথে পরিচয় হবার পর সেই প্রতিজ্ঞা ভাংতে বাধ্য হলাম।
একটা বইয়ের প্রতিটা শব্দ, বাক্য, চ্যাপ্টারে এতটা মমতা জড়ানো থাকতে পারে, ভাঙ্গা জোছনা না পড়লে কেউ জানবে না। বইটা শেষ করে টলটলে চোখ নিয়ে নির্জীব হয়ে বসে আছি। বুকচিড়ে একটা হাহাকার বের হল। তার কিছু অংশ বুকের ভেতরেই গুমড়ে মরছে। অথচ এই হাহাকারটা আবার অনুভব করার জন্যই হয়ত এই বইটা আবার পড়তে ইচ্ছে করবে।

লেখিকা চেয়েছিলেন বইটা পড়ে যেন লেখিকার অনুভূতিটুকু পাঠক অনুভব করে। আমি সেটুকু করেছি। মনা পাগলার বুক ফাঁটা আহাজারি ছুঁয়ে যাচ্ছে আমাকে। শেষ মুহূর্তে লিলির অনুভূতিটুকু নিজে অনুভব করছি।
খুব কষ্ট হচ্ছে। খুব।

টুকটাক ভুল ছিল। প্রুফ ভালোমত দেখা হয়নি। কিন্তু বইয়ের এই মায়ার সমুদ্রের মধ্যে ডুবে গেলে এগুলি খুব একটা সমস্যা করবে না।
ধুর ছাই! বলছিলাম মায়ার কথা বলব না আর। এসেই যায় কী করে যেন! বইটাই এমন। অসাধারণ বললে যথাযথ ব্যাখ্যা করা হবে না বইটার।

বই পরিচিতি

বইঃ ভাঙা জোছনা
লেখিকা: তানিয়া সুলতানা
প্রচ্ছদ: তানিয়া সুলতানা (হাতে আঁকা। দারুণ লেগেছে প্রচ্ছদটা)
পৃষ্ঠা: ১১২
মূল্য: ২০০
প্রকাশনীঃ লেখচিত্র প্রকাশনী
প্রকাশকালঃ বইমেলা-১৬
রেটিংঃ ৪.৭৫/৫
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×