এক কাপ চা ও একজন মেধাবী[
প্রায়শই বিশ্ববিদ্যালয়সমূহে নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়। সাম্প্রতিক সময়ে মারামারি একটা প্রত্যাহিক রুটিনে পরিনত হয়ে শিা প্রতিষ্ঠানগুলোতে। বুয়েট, মেডিকেল, বিশ্ববিদ্যালয, কলেজ সবখানেই একই অবস্থা। সংঘর্ষের ঘটনাগুলো খতিয়ে দেখলে দেখা যায় অধিকাংশ ঘটনায় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে জুনিয়র ছাত্ররা। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের শিার্থী হিসাবে প্রবেশ করার পরপরই মতালিপ্সু ছাত্রনেতারা তাদেরকে রাজনীতিতে জড়িয়ে ফেলে। অতঃপর চায়ের পর চা, আর মগজ ধোলাই। যাদের নিজের বিবেচনা শক্তির উপর কিছুটা হলেও আস্থা আচে তারা সরে যায় কিন্তু উঠতি বয়সী যে কিশোরটি এখনও বিবেকবান হয়ে ওঠেনি সে ততনে স্বপ্নে স্বপ্নে মতার রাজ্যে হিটলার কিংবা হালাকু খান! এতো গেল মগজ ধোলাই, এরপর হয় উদর ধোলাই।
কর্মীকে উৎসাহিত করার জন্য নেতাদের বিশেষ প্রলোভন “ক্যান্টিনে বিল দিতে হবেনা, আমার কথা বলে আসবি”, “ক্যাম্পাসে বুক উচাইয়া হাটবি, কেউ কিছু কইলে ফাটাইয়া ফ্যালাবি”। আরো লোভনীয় অফার হলো, আর কয়েকটা দিন যাক, তোর জন্য সিঙ্গেল রুম এর ব্যবস্থা করতেছি”। ব্যাস্ আর কি লাগে! থাকার জন্য রাজকীয় ব্যবস্থা, খাওয়া-পরার চিন্তা নাই, ক্যাম্পাসের রাজা হতে আর কিছু বাকি নেই। নিকের মোহে পারিবারিক শিা, সামাজিকতা, মানবিকতা ও আত্মসম্মানবোধ বিসর্জন দিয়ে শুধুমাত্র আদেশ পালন করার জন্য রক্তমাংসের রোবট কিংবা পোষা প্রাণীতে পরিনত করা হয় এদেরকে। আর এই বিবেকহীন উঠতি মাস্তানদের সাতখুন মাফ সবসময়। ছিনতাই করলেও দোষ নেই, ভাংচুর করলেও দোষ নেই, ক্যাম্পাসের সাধারণ কোন শিার্থীকে মারধোর করলেও দোষ নেই। নির্বাচনের আগে দেখা যেত, ছাত্রদলের জুনিয়র ছেলেদের ভয়ে সর্বদা তটস্থ থাকতেন অন্যরা। এমনকি তাদের হাতে মাস্টার্সের ছাত্রদের নির্মমভাবে প্রহৃত হওয়ার ঘটনাও বিরল নয়। দৃশ্যত, দুই মাসের পার্থক্য, ক্যাম্পাসের সেই মতাবান ও ভয়ংকর হয়ে ওঠা নামধারী ছাত্রদের ছায়াও খুঁজে পাওয়া যায় না এখন। মতার প্রয়োজনে এরকম অনেক হিংস্র প্রাণীর সৃষ্টি হয়েছে। আবার কালের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। এমনকি এখন যারা নিকের রাজা সাজতে ব্যস্ত তারাও হারিয়ে যাবে অদূর ভবিষ্যতে। সন্ত্রাসী হওয়ার স্বপ্ন দেখার জন্য উচ্চ শিার দরকার নেই। নেতাদের ডান হাত বা বাম হাত হিসাবে নিজেকে ব্যবহার না করে নিজের মেধা ও মননের যথাযথ পরিচর্যা করলেই বরং সমাজ, দেশ ও জাতি বেশ উপকৃত হতো। কিন্তু হায়! এটা বোঝার মতা যদি তাদের থাকত, তাহলে জীবনের এতটা পথ অকান্ত শ্রম দিয়ে স্নাতক পর্যায়ে আসার পর তারা নষ্ট জীবনের অন্ধ গলি বেছে নিতো না। এখনো সময় আছে সুস্বপ্ন দেখার। স্বপ্নে দেখুন.....ছেলের কৃতিত্বের সংবাদের মায়ের মুখের অনাবিল হাসি, বাবার গর্বিত চেহারা, নির্ঝঞ্জাট একটা সুখী পরিবারের স্বপ্ন আপনার ভিতরে বিবেচনাশক্তি, সুচিন্তা ও মনুষ্যত্বকে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


