“হোনেন হেই আন্দার থাহনে বাড়ি তোন বাইর হয়ছি, আর বাড়ি ফিরমো হেই রাইত ৮টার সময়। যাওনের সময় দোহান তোন মুই চাউল নিয়া যামু, তাই রানমু হের পর সবাইরে নিয়া একসাথে খাইয়া ঘুমাইয়া পড়মু। আবার আন্দার থাহনে উঠমু।” কথাগুলো বলছিল করিমন বিবি।
কে এই করিমন ? করিমন এক স্বামী পরিত্যক্ত নারী। বয়স আনুমানিক ৪০। পাঁচ সন্তানের জননী। তার দরিদ্র পিতা রিকশা চালায়। করিমনের বয়স যখন ১৪ বছর, তখন তার পিতা আরেক রিকশা চালকের সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সেই সংসারে তার তিনটি মেয়ে ও দুটি ছেলে আসার পর স্বামী রহিম একদিন পালিয়ে গিয়ে আরেকটি বিয়ে করে। করিমনের আর কোন খবর নেয়না। কিন্তু ছেলেমেয়েদের মুখে দু’ টো খাবার তুলে দিতে সে বেছে নিয়েছে শ্রমিকের মত কঠিনতর কাজ। এ যুগের নারী বলেই সে আর স্বামীর দিকে তাকিয়ে নেই।
“দিন বদলের সনদ” নিয়ে যেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে সাংস্কৃতিক পারিপার্শ্বিক পরিবর্তন ও মিডিয়ার কল্যাণে নারীরা আজ পরিবতর্নের স্বপ্নচারী। একটি ডানা ভেঙ্গে গেলে পাখি যেমন ঠিকভাবে উড়তে পারেনা, তেমনি সমাজে নারীরা সম অধিকার থেকে বঞ্চিত থাকলে শুধূ পুরুষের পে সমাজ ও দেশ যথাযথভাবে এগিয়ে নেয়া সম্ভব নয়। কিন্তু নারীরা আজ সকল বাধা পেরিয়ে অগ্রগতির পথে পা বাড়িয়ে দিয়ে বিশ্বব্যাপী সুনাম অর্জনে অঙ্গীকারবদ্ধ হয়ে উঠেছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে গৃহস্থালীর কাজ সবকিছুরই দায়িত্বে নিয়োজিত আছে আজকের নারী। রাজনীতি, ফ্যাশন, শিা, ক্রীড়া শিল্প সাংস্কৃতি, সাহিত্য প্রভৃতি বিভিন্ন অঙ্গনে প্রতিনিয়ত তারা উজ্জ্বল সম্ভাবনার স্বার রেখে চলেছে। নারী আজ নিজ অধিকার আদায়ে সচেতন হয়ে উঠেছে এবং আত্মনির্ভরশীল হয়ে স্বাবলম্বী হওয়ার প্রয়াস চালাচ্ছে। শিার দিক থেকে এস. এস. সি এইচ. এস. সি পরীা ও বিশ্ববিদ্যালয়গুলোতে নারীর সাফল্য আর কারও কাছে অজানা নয়। ভবিষ্যতে তারা কেবল ডাক্তার , ইঞ্জিনিয়ারই হতে চায় না, এ যুগে নারী চায় ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি এর মত সৃষ্টিশীল কর্ম করতে। নারীদের নিজেদেরও দৃষ্টিভঙ্গিতে অনেক পরিবর্তন আসছে। তারা কর্মেেত্র সফলতার মুখ দেখছে। আসলেই বদলে যাচ্ছে !! নারী এখন জিন্স ও টি শার্ট অভ্যস্থ হয়ে পড়ছে। বলছিনা খারাপ। সময়ের সাথে সাথে জীবনের অনেককিছুই বদলে যায়। তেমনি সময়ের প্রয়োজনেই বদলে যাচ্ছে বাঙালী নারী কিন্তু কিছুটা হলেও কি কমে যাচ্ছেনা বাঙালিপনা !!! বাঙালী নারীর অন্যতম ঐতিহ্য হলো শাড়ী। বর্তমানে অতিআধুনিক নারীরা তো শাড়ির ধারের কাছে যায়না। পেশাগত কাজের সুবিধার্থে নারী এখন শার্ট, টিশার্ট, জিন্স পড়ছে। কিন্তু হরহামেশাই এই বাংলাদেশে এমন কিছু উদ্ভট পোষাকের নারী দেখা যায় যে দ্বিতীয়বার তাকাতে লজ্জা লাগে। শিাগত দিক থেকে নারী আজ অনেক এগিয়ে। সমাজের জন্য সেটা খুব পজিটিব দিক। কিন্তু প্রকাশ্য রাস্তায় বাঙালী নারীর হাতে যখন সিগারেট কিংবা বিয়ারের ক্যান দেখা যায় তখন স্বকীয়তায় আঘাত লাগে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


