ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার যে রাজনীতি চর্চা চলছে তা কি আসলেই ছাত্র সংগঠন চর্চা নাকি রাজনীতির খোলস? প্রধান দুটি ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের রাজনীতির খোলস ব্যবহার করে করে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আঞ্চলিক গ্র“প গঠন ও পেশী শক্তি প্রদর্শনের মহড়া। ভাবতে অবাক লাগে ইতিহাসের বিভিন্ন বাঁকে ৫২, ৬৪, ৬৬, ৬৯ ও ৭১ সালের ত্যাগী দেশপ্রেমিক শিার্থীদের রক্ত লেগে আছে যে বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেখানে এখন ছাত্র সংগঠনগুলো দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থ নিয়ে না ভেবে রাজনীতির খোলস ব্যবহার করে অবলীলায় চালিয়ে যাচ্ছে লাঠিনীতি ও ইজমনীতি (আঞ্চলিকতার হীন মানসিকতা)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত উদার প্রতিষ্ঠানের রাজনৈতিক ময়দানে আদর্শহীন মানুষদের এতোটা আধিপত্য চিন্তাও করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মূল ভিত্তি গড়ে ওঠে মূলত আবাসিক হলগুলো থেকে। আর আবাসিক হলগুলোতে রাজনীতির চর্চা চলছে দেশ ও জাতিকে নিয়ে নয় বরং বিশেষ বিশেষ কিছু অঞ্চলকে নিয়ে। বরিশাল, মাদারিপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, উত্তরবঙ্গ, দণিবঙ্গ প্রভৃতি আঞ্চলিক গ্র“পে বিভক্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মাঠ। তত্ত্বাবধায়ক সরকারের সময় হলগুলোতে ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্রদলের মদদপুষ্ট ক্যাম্পাসে নিষিদ্ধ শিবির কর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হতো। নির্বাচনের পর ছাত্রদল বিনা সংঘর্ষেই আধিপত্য তুলে দিয়েছে ছাত্রলীগের হাতে। হলগুলোতে এখন এককভাবে মতাসীনদের আধিপত্য। কিন্তু তারপরও উত্তেজনা কমেনি। এখন শুরু হয়েছে ছাত্রলীগের ভিতরেই আঞ্চলিক গ্র“পগুলোর আধিপত্যের মহড়া। প্রত্যেকটি হলেই এখনও ছাত্রলীগ বেশ কয়েকটি গ্র“পে বিভক্ত হয়েছে। আর এসব গ্র“প সৃষ্টি হয়েছে বিশেষ বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে।
নির্বাচনের আগে অনেক ছাত্রলীগ কর্মী নির্ঘুম রাত কাটিয়েছে মাসের পর মাস। কিন্তু এখন তাদের মতো অনেক ত্যাগী কর্মী নিজ দলের নেতার কাছে হেনস্তার শিকার। শুধুমাত্র অঞ্চল নির্ভর রাজনীতির কারণে।
এধরনের আচরণের কারনেই ইতিহাসের রাজপথে অধিকার আদায়ের সবচেয়ে সোচ্চার সৈনিক ছাত্রলীগের অগ্রযাত্রা এখন থমকে আছে। আগে হলে থাকার সুবিধা পাওয়ার জন্য একজন শিার্থী ছাত্রদল বা ছাত্রলীগের যেকোন একটি দলের ব্যানারে হলে উঠতো। কারণ হল কর্তৃপ কবে হলে সিট দিবে তা অনিশ্চিত। আদৌ দিবে কিনা তা নিয়েও সন্দেহ থাকে সবার মনে। আর কর্তৃপে হলে সিট দিলেও এসব রাজনৈতিক নেতাদের সুনজর না থাকলে হলে ওঠা অসম্ভব। এেেত্র দলগুলোর আধিপত্যকে স্বীকার করে নিয়ে কর্তৃপ নীরব ভূমিকা পালন করে। বিভিন্ন েেত্র হেনস্তার শিকার হওয়ার পরেও সাধারণ শিার্থীরা তা মুখ বুঝে সহ্য করে। অন্যায়ভাবে লাঞ্চিত হওয়ার পরেও প্রতিবাদ করার ভাষা বা সাহস কোনটাই তাদের জানা নেই। কারণ অভিযোগ করলে হলে থাকাতো দুরের কথা, পরীা দেবার জন্য ক্যাম্পাসে আসাও অসম্ভব হয়ে যাবে। ছাত্রী হলের অবস্থাও খুব বেশী ব্যতিক্রম নয়। সেখানেও পেশী শক্তির বেশ কদর। অধিকাংশ মেয়েই কোমলমতি। সুতরাং একটু দাঙ্গাবাজ হলেই নেত্রীর তকমা লাগানো যায়। জুনিয়র এক ছাত্রী হলের গ্র“প রাজনীতিতে সংঘর্ষে ভাল পারফরমেন্সের কারণে নেত্রী হিসাবে বেশ সুপরিচিতি লাভ করে। ছাত্রলীগ নেত্রী হওয়া কত সোজা! ছাত্রদল এখন দল গোছাতে ব্যস্ত, ছাত্রলীগ দ্বন্ধে লিপ্ত, বিভিন্ন দলের ব্যানারে শিবিরের অনুপ্রবেশ ঠিকই অব্যহত রয়েছে। আর একসময়ের ডাকসুর চালিকাশক্তি ছাত্র ইউনিয়নের সময় কাটে মধুর ক্যান্টিনে চায়ের কাপে চুমুক দিয়ে। তারপরও সাধারণ শিার্থীদের অধিকার আদায়ে তাদের দূর্বল কন্ঠস্বর মাঝে মাঝে কিছু বলার চেষ্টা করে। আর ইদানিং ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সারির নেতাদের অনেকেই সাধারণ শিার্থীদের ন্যায্য দাবিগুলো প নিয়ে কর্তৃপরে কাছে যাচ্ছে। তবে হল পর্যায়ের রাজনীতি চর্চার ধারা বদল কি আদৌ সম্ভব !! মেধা ও যোগ্যতাকে মূল্যায়ণ করা না হলে ভবিষ্যত একদিন নেতৃত্বহীনতায় ভুগবে। সাদা-নীল-গোলাপীর আবরণে দলীয় ক্যাডারদের প্রশ্রয় না দিয়ে কর্তৃপ যদি সৎ ও শানিত ছাত্র সমাজ দেখতে চায় তাহলে অচিরেই তা সম্ভব। না হলে কখনোই না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


