somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌন্দর্যের ধারনা

১৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সৌন্দর্যের ধারনা

নৃ-তাত্তিকভাবে মানব প্রজাতিকে মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায়- ককেশীয়, মঙ্গোলীয় ও নিগ্রো। এদের বৈশিষ্ট্য সম্পর্কে সহজ করে বলা যায়। সাদা চামড়া ও সোনালী চুলের ভদ্রলোকেরা হচ্ছে ককেশীয়। যেমন - ইউরোপিয়ান কিংবা ব্রিটিশ । আর কালো চামড়ার মানুষেরা হচ্ছে নিগ্রো । যেমন- আফ্রিকানরা । এই দুই প্রকরনের মাঝামাঝি ধরনের যারা তারা হচ্ছে মঙ্গোলীয়। যেমন- আমরা ভারতবর্ষের লোকেরা মঙ্গোলীয়।

এখন কেউ একজন এসে যদি আমাকে বলে আপনাকে নিগ্রোদের মতো কিংবা ককেশীয়দের মত বানিয়ে দেব, তাহলে আমি কিংবা যে কেউ শুনে বলবে এই লোকের মাথা খারাপ । এটাও আবার সম্ভব নাকি।

কিন্তু এই অসম্ভবকেই সম্ভব বলে প্রতিনিয়ত আমাদেরকে গেলানো হচ্ছে। পশ্চিমারা তথা সাদা চামড়ার লোকেরা আমাদের মগজ ধোলাই করে অত্যন্ত সূèভাবে শিখিয়েছে- সুন্দর মানে ফর্সা, সোনালী চুল, লম্বা প্রভৃতি বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি। তাই সাধারনভাবে আমাদের দেশের কোন লোককে যদি জিজ্ঞেস করা হয় সুন্দর ব্যক্তি বলতে কি বুঝেন? তাহলে উত্তরে এ বৈশিষ্ট্যগুলোর কথাই বলেন। অর্থাৎ আমরা কোন রকম চিন্তা না করেই সাদা চামড়ার লোকদের বৈশিষ্ট্যকেই সুন্দরের মাপকাঠি হিসেবে মেনে নিয়েছি। আর সেজন্যই ক্রমাগত রং ফর্সাকারী ক্রিম মাখছি, চুলকে সোনালী রঙে রাঙ্গাচ্ছি লম্বা হওয়ার সব ধরনের চেষ্টা করছি। লম্বা হউন এ জাতীয় বিজ্ঞাপনের প্রতি আকৃষ্ট হচ্ছি।

এভাবেই পশ্চিমারা সুন্দর মানেই “ককেশীয় চামড়া” -এ জাতীয় একটা ধারনা সকলের মনে গড়ে তুলতে সম হয়েছে। তার মানে পরোভাবে এটাই প্রতিষ্ঠিত করেছে যে, পৃথিবীর অন্যরা অসুন্দর এবং প্রতিষ্ঠিত করেছে বর্ণবৈষম্যের। এছাড়া বেটে কিংবা কালো বর্ণের মানুষ অসুন্দর এরকম ধারনা গড়ে তোলা হয়েছে। দুঃখের ব্ষিয় হচ্ছে, তারা যেভাবে চিন্তা করতে শেখাচ্ছে আমরা সেভাবেই চিন্তা করছি। তাদের শেখানো চিন্তার পথ কতখানি যুক্তিযুক্ত সে প্রশ্ন তুলছিনা। একটা শিশু ছোটবেলা থেকেই পরিবার সমাজে, ও গণমাধ্যম থেকে সুন্দরের এই ধারনাটাই মনস্তাত্তিক ভাবে আত্মস্থ করছে। সে জন্য তার কাছে ফর্সা, লম্বা মানুষকে ভাল লাগে। অন্যদের কে মনে হয় অসুন্দর। এমনকি আমরা কালো শব্দটাকেই একটা নেতিবাচক বিশেষন হিসেবে প্রতিষ্ঠিত করেছি। যেমন- কুচকুচে কালো, কালো মেয়ে, নিগ্রোদের মত কাল ইত্যাদি।

এই তথাকথিত সুন্দর হওয়ার সাধনায় প্রসাধন সামগ্রীর ব্যবহার ও জ্যামিতিক হারে বেড়ে চলেছে। এক গবেষনায় দেখা যায়, ১৯৯০ সালে ভারতে কসমেটিক্স কোম্পানীর বিক্রির পরিমাণ ছিল ২,৩১১ কোটি রূপি আর ২০০০ সালের শুরুতে সে পরিমান ১০ গুন বেড়ে দাড়ায় ১৮,৯৫০ কোটি রূপিতে।

এখন কথা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ নৃ- তাত্ত্বিকভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। কিন্তু আমরা যদি কোন নির্দিষ্ট এক অঞ্চলের মানুষকে সুন্দরের মানদন্ড হিসেবে গণ্য করি ঐটা হবে অত্যন্ত অযৌক্তিক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×