somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের মধ্যেও আরেকটি অদৃশ্য সরকার ?

১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং একটি কথা খুব প্রচলিত হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) সরকারের মধ্যেও আরেকটি "অদৃশ্য সরকার" কাজ করছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত নানা পক্ষই এমন দাবি তুলছে। এই দাবীর স্বপক্ষে নানা প্রমাণও সামনে আসছে। আপাতদৃষ্টিতে নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনাটি সেটারই একটি বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে।

প্রশ্ন হচ্ছে—এই সরকারকে কি কেউ ইচ্ছাকৃতভাবে বিতর্কিত করে তুলছে, না কি সরকার নিজেই নিজেকে বিতর্কিত করছে? জুলাই অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম, গত ১৫ বছরে ঘটে যাওয়া প্রতিটি খুন, গুম, হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। কিন্তু তা আর হচ্ছে কই ! আসল অপরাধের মামলা সামলাতেই যেখানে আমাদের বিচারব্যবস্থার নাভিশ্বাস অবস্থা, সেখানে নানা হঠকারী মামলা ও তা নিয়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে শুধু তালবাহানা চলছে। এর মাধ্যমে আসল অপরাধীদের আড়াল করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইন্টারিম সরকার নিয়ে আমাদের প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কার, কিন্তু সেই সংস্কারের যে গতি এবং সেদিকে সরকারের যে মনোযোগ, তা খুব একটা আশাব্যঞ্জক নয়। এর মধ্যে আবার রাজনৈতিক নানা সমীকরণে জুলাই ঐক্যের ফাটলও দৃশ্যমান। সেই সাথে, হাসিনা আমলের স্টাইলে ফেসবুকে স্ট্যাটাস বা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের বরখাস্ত করার মতো অভিযোগও সামনে আসছে।

সরকার ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে। তবে এই বিষয়ে সরকারের মধ্যে সচেতনতা আছে বা তারা বিষয়টাকে পাত্তা দিচ্ছে এমনটি মনে হচ্ছে না। এর ফলে, আসলেই যেসব ভালো কাজ হচ্ছে, সেগুলোও ধীরে ধীরে বিতর্কিত হয়ে প্রভাব হারাবে।

প্রিয় অন্তর্বর্তীকালীন সরকার, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে অগ্রসর হোন। এখনকার অবস্থা বিচার করলে বলা যায়, আপনাদের ভবিষ্যৎ খুব একটা সুবিধার দেখছি না।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৫ বিকাল ৩:০৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×