somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্তের দূয়ার থেকে চলে যাওয়া হুমায়ুনের এক বছর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে, গত বছরের ১৩ ফেব্রুয়ারি আমরা চলচ্চিত্র প্রদর্শনী করছিলাম। হঠাত খবর এলো হুমায়ুন ফরিদী আর নেই, যদিও বিশ্বাস করতে পারছিলাম না তারপরেও খোঁজ নিয়ে নিশ্চিত হলাম। আমাদের চলচিত্র প্রদর্শনী বন্ধ রাখা হলো কয়েক মিনিট। এরপর মাইক্রোফোনে ঘোষণা দিয়ে তার স্মরনে আহা! চলচ্চিত্রটি প্রদর্শন করা হলো। হুমায়ুন ছিলেন একজন শক্তিমান অভিনেতা। চলচ্চিত্রে অভিনয়ের ব্যালান্সড এর কারনেই হয়ত তাকে পর্দার বাইরে খলনায়ক ভাবা সম্ভব হয় নি। তার পরিবর্তে এই খলনায়ক নায়ক হয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
হুমায়ুন ফরীদি ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে তাঁর অবস্থান ছিল দ্বিতীয়। ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন তিনি। মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর চাঁদপুর সরকারী কলেজে পড়াশোনা করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) অর্থনীতি বিষয়ে পড়াশোনান্তে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ছিলেন বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল-দীনের সাথে পরিচয় ও ঘনিষ্ঠতা।

১৯৭৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবের মাধ্যমেই তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থাতেই তিনি ঢাকা থিয়েটারের সদস্যপদ লাভ করেন।

এরপর তিনি গণমাধ্যমে অনেক নাটকে অভিনয় করেন। ১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। বলা হয়ে থাকে যে, স্যুটিংস্থলে অভিনেতার তুলনায় দর্শকেরা হুমায়ুন ফরীদির দিকেই আকর্ষিত হতো বেশি। বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে তিনি অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন।

তার অভিনীত কিছু নাটক ও সিনেমা

মঞ্চ নাটক
কিত্তনখোলা
মুন্তাসির ফ্যান্টাসি
কিরামত মঙ্গল(১৯৯০)
ধূর্ত উই

টিভি নাটক

নিখোঁজ সংবাদ
হঠাৎ একদিন
পাথর সময়
সংশপ্তক
সমূদ্রে গাংচিল
কাছের মানুষ
মোহনা
নীল নকশাল সন্ধানে (১৯৮২)
দূরবীন দিয়ে দেখুন (১৯৮২)
ভাঙ্গনের শব্দ শুনি (১৯৮৩)
কোথাও কেউ নেই



সাত আসমানের সিঁড়ি
সেতু কাহিনী (১৯৯০)
ভবের হাট (২০০৭)
শৃঙ্খল (২০১০)
জহুরা
আবহাওয়ার পূর্বাভাস
প্রতিধ্বনি
গুপ্তধন
সেই চোখ
অক্টোপাস
বকুলপুর কত দূর
মানিক চোর
আমাদের নুরুল হুদা

অভিনীত চলচ্চিত্র ও চরিত্রসমূহ

সন্ত্রাস
দহন
লড়াকু
দিনমজুর
বীর পুরুষ
বিশ্ব প্রেমিক
আজকের হিটলার
দুর্জয়
শাসন
আঞ্জুমান
আনন্দ অশ্রু



মায়ের অধিকার
আসামী বধু
একাত্তরের যীশু - মুক্তিযোদ্ধা
প্রাণের চেয়ে প্রিয় - বিল্লাত আলী
ভালোবাসি তোমাকে
কখনো মেঘ কখনো বৃষ্টি
প্রবেশ নিষেধ
ভণ্ড
অধিকার চাই
মিথ্যার মৃত্যু



বিদ্রোহী চারিদিকে
মনে পড়ে তোমাকে
মাতৃত্ব: The Motherhood
টাকা - আরমান চৌধুরী
ব্যাচেলর
জয়যাত্রা
শ্যামল ছায়া - মুক্তিযোদ্ধা
দূরত্ব
চেহারা
আহা! - কিসলু
কি যাদু করিলা - কামাল চেয়ারম্যান
মেহেরজান - খন্দকার

কানকাটা রমজান দিয়ে খ্যাতি পাওয়া এই গুনী অভিনেতার আকস্মিক প্রস্থান কেউ সহজে মেনে নিতে পারে নি। বসন্তের শুরুতেই বসন্তকে উপেক্ষা করে চলে যাওয়া হুমায়ুনের প্রতি অভিমান বসন্তের। বরঞ্চ ছিল প্রতীক্ষা।

১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×