তোমার ওই চোখে স্বপ্ন দেখি
দেখি অপরূপ মেঘের খেলা
বহুদূরে হেটে চলা কোন পথিকের ক্লান্তি
তৃষ্ণা মিটবে কাজল কালো ওই চোখের ইশারায়।
অন্ধকারের বুক চিরে নেমে আসা একটু আলোর রেখায়
যেই আলোয় উদ্ভাসিত আজ করবে আমায়।
তোমার অবিরাম কথার ফুল ঝুড়িতে
দিশেহারা হয়ে পথ হারাবো বারে বার
তুমি ছাড়া যে হয়ে যাবে অসার
একটুখানি চোখের আড়ালে হয়ে যাবো ছাড়খার।
চুপিসারে আসবে তুমি আমার পানে
তারপরও তোমার আগমন নেবো বুঝে,
তোমার শরীরের চেনা সেই মিষ্টি গন্ধে
পাখিরা ডেকে চলবে তোমার আমার মধুর সাক্ষাতে।
সারাদিন বিরতিহীন কাজ করে যাবো আমি
শুধু তোমার অপার ভালবাসা বুকে নিয়ে,
যদি ক্লান্তি এসে ভর করে আমায়
ধ্বংশ করে দেবো ছুড়ে ফেলে দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



