শহরে থাকেন আর রিকশায় চড়েন নি এমন মানুষ খুজে পাওয়া বিরল। যাদের গাড়ী আছে তারা অন্তত একবারের জন্য হলেও রিকশায় চড়েছেন। বহুল ব্যবহৃত এই বাহন (বিশেষ করে প্রেমিক / প্রেমিকা কিংবা তরুণ / তরুণী) চড়ে আমরা অনেক সময় অনেক কিছু দেখি। আবার দেখে তার প্রতিক্রিয়াও দেখিয়ে থাকি। আবার অনেকে দেখে যা বোঝার বুঝে নেন।
আসুন তাহলে জেনে নেই আমরা কি বুঝি -
১। তরুণ খুব জড়সড়ো হয়ে বসে আছে অপর পাশে বসা তরুণীর সাথে
কি বুঝবেনঃ এই তরুণ খুব লাজুক কিসিমের। জীবনে হয়ত প্রথম কোন মেয়ের পাশে বসেছে রিকশায়। প্রথম প্রথম সেই তরুণের সাথে হয়ত ভাব হয়েছে তরুণীর।
২। তরুণ পলকহীন ভাবে পাশে বসা তরুণীকে দেখছে
কি বুঝবেনঃ আহা!! এটাও বুঝলেন না!!! তরূণ সম্প্রতি তার পাশে বসা তরুনীর প্রেমে পড়েছে। আর এটা হল প্রেমে পড়ার আগের / পরের স্টেপ। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার কোন খবরই নেই।
৩। তরুণী তার মোবাইলে ইচ্ছামত ওপাশের কারো সাথে উচ্চস্বরে কথা বলছে
কি বুঝবেনঃ আপনি ধরে নিতে পারেন তরুণী তার প্রেমিককে ইচ্ছা মত ঝারি মারছে। তরুণীর কোন কথা মন মত না করায় হয়ত প্রেমিকের বারোটা বাজিয়ে দিচ্ছে।
৪। মোবাইল হাতে নিয়ে হতাত হঠাৎ তরুণীর / প্রেমিকার মুচকি হাসি
কি বুঝবেনঃ আরে ভাই, এইবার ও কি আমি বলে দেবো!!! নিশ্চিত থাকেন, কোন মেসেজ এসেছে তরুনীর / প্রেমিকার মোবাইলে। আর তা করেছে উনার প্রেমিক। আর হাসির কারণ হল কোন কাব্যিক কিংবা কোন রোমান্টিকতায় ভরপুর কোন মেসেজ।
৫। পাশে বসা প্রেমিকের সাথে লাউড ভলিউমে কোন কথা বলছে
কি বুঝবেনঃ প্রেমিকার কথা না শুনলে যা হয়। কোন একটা বিষয় নিয়ে প্রেমিকার সাথে প্রেমিক এর ঝগড়া। প্রেমিক আমতা আমতা করে কোনমতে রেহাই পাওয়ার চেষ্টা করছে।
৬। সন্ধার দিকে রিকশার হুড লাগিয়ে প্রেমিক প্রেমিকার অভিসার
কি বুঝবেনঃ খবরদার!! ও দিকে তাকাবেন না। ওই রিকশার পাশ দিয়ে যাওয়া মানেই মহা বিপদ সংকেত। যদি হাল্কা পাতলা কোন শব্দ শুনে থাকেন তাহলে চোখ এড়িয়ে সেখান থেকে প্রস্থান করুন।
৭। গলা ছেড়ে গান গাইতে গাইতে ২ তরুণ যাচ্ছে
কি বুঝবেনঃ এরা গাতক দলের সদস্য হতে পারে। তাই অনুশীলন করছে।
৮। তরুণী একটা লিস্ট দেখিয়ে কি জানি বলছে পাশে বসা তরুণকে
কি বুঝবেনঃ নিশ্চিত থাকুন সেদিন তরুণের পকেট গড়ের মাঠ হবে। তাও আবার এই ঈদের মৌসুমে।
ইত্যাদি নানাবিধ আচার আচরন আমাদের চোখে প্রতিনিয়ভ ভেসে উঠে। যা বলে শেষ করা যাবে না। তাই আজকের মত এখানেই ইতি টেনে দিচ্ছি।
বিঃদ্রঃ একটি এম১৫৪ ধারা পরিবেশনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



