সাধারণত পরীক্ষার ফলাফল খারাপ হলে বাসায় বাবা কিংবা মা এমন কি দুজনেই জেরা করতে থাকেন তাদের সন্তানদের কেন এরকম ফলাফল হল। ইনিয়ে বিনিয়ে কিংবা কান্না জড়িত কন্ঠে সন্তানরাও সেসব পরিস্থিতি মোকাবেলা করে থাকে। আবার অনেকের ভাগ্যে মাইরও পরে। সেই যুগ যুগ ধরে চলে আসা অজুহাত দেখাতে দেখাতে হয়ত ছাত্র / ছাত্রীরাও ক্লান্ত। আর একই অহুজাত শুনতে শুনতে হয়ত বাবা / মা রাও ক্লান্ত।
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে আসুন আপনারা এই পোস্ট এ। এখানে পাবেন অভিনব সব অজুহাত। ডিগিটাল যুগে ডিজিটাল প্রতিবাদ করুন।
১। সারারাত জেগে আমার ইয়ের সাথে কথা বলেছি তো তাই লেখাপড়া করতে পারি নি। (ডাইরেক্ট এ্যাকশন)
২। সারাদিন টি ভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি আর তাই সন্ধ্যা হলেই ঘুমিয়ে পরি। তাহলে তোমরাই বল কি করে লেখাপড়া করি?
৩। পাশের বাসার ওই মেয়েটার সাথে আমার ইদানিং সখ্যতা বেড়েছে। ওকে টাইম দিতে যেয়েই সময় চলে যায়।
৪। সারাদিন আমি আমার চেহারাটাকে নিয়ে গবেষনা করি। কি করে আরো সুন্দরী হওয়া যায়। লেখাপড়া আর হয় না তাই।
৫। সকালে মলি, দুপুর হলেই কলি, বিকেলে জলি, সন্ধার দিকে পাড়ার মোড়ে বসে চা খাওয়া + আড্ডা + টাংকি এসব নিয়ে আমি মহা ব্যস্থ থাকি। আর তাই এমন ফলাফল।
৬। ইদানিং আমি চিপাতে বেশি যাই । সো.........
৭। আমার প্রেমিকার সাথে পরীক্ষার আগের দিন আমার তুমুল ডেটিং ছিল। সো, আমার কি দোষ!!
৮। ইউ নো, আমি খুবই ফ্যাশন সচেতন!! সো, আমাকে প্যাশন হিসেবে যাতে দেখায় এ জন্য আমাকে ফ্যাশন নিয়ে ভাবতে হয়।
৯। পরীক্ষার সময় মোবাইলে ব্য্যালেন্স ছিল না। আর তাই রাশেদ এর কাছ থেকে কোন উত্তর জেনে নিতে পারি নাই। (মুন্না ভাই স্টাইল)
১০। ওওও ম্যান!! এটাও বুঝো না!! আমি সারারাত ডিজে পার্টিতে ছিলাম। তাহলে কি করে লেখাপড়া করবো??
১১। উফফ বোরিং স্টাডি। আমার এসব ফাউল লাগে!! (অবহেলা স্টাইল)
১২। ইন্টারনেটে সারাদিন বসে থেকেই তো সময় কেটে যায়। সো, হাউ পড়াশোনা!!!
১৩। তোমরা জানো যে আমি গতকাল ছিলাম আমার জিএফ এর সাথে একটা বারে। উই হ্যাড সো মাচ ফান মাই ড্যাড!!!
১৪। ববির বোনের ছোট খালার মেয়ের ছেলের শ্যালকের ভাই এর বউ এর বাচ্চা হয়েছিল গত ৫ দিন আগে। আর এমন সময় হয়েছিল যে তখন আমার পরীক্ষা একেবারএই আসন্ন। এ অবস্থায় আমি তাদেরকে সংগ দিতে গিয়েছিলাম। আর তাই লেখাপড়া হয় নি।
বিঃদ্রঃ ইহা ১০০ ভাগ ফান পোস্ট। কেউ এই পোস্টকে আইডল মেনে যদি নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে এর দায়দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের।
একটি এম১৫৪ ধারা পরিবেশনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



