মনের রঙ হাড়িয়ে আজ আমি দিশেহারা
চাপা কোন আর্তনাদে ছাড়খাড় হওয়া,
মুখের অস্ফুট কন্ঠে দীর্ঘশ্বাস মাখা
জীবন যুদ্ধে পরাজিত কোন এক সৈনিকের আত্মকথা।
আজো খুজি মনের গভীরে লুকিয়ে থাকা ভালবাসার সেই মধুর স্মৃতি
কিন্তু প্রতিবারই কোন এক অজানা শংকায় পড়ি,
আমার এ হৃদয়ের আগুন জ্বালায়
পৃ্থিবীর যত তাপ নিমিষেই হাড়িয়ে যায়।
দূর আকাশের ঘন সুন্দর মেঘের মতই
ভালবাসার বৃষ্টি পড়তে চায় অবিরতই,
কিন্তু তোমার অবহেলা মাখানো দুষ্ট হাসিতে
আমি না চাইলেও থেমে যেতে হয় তোমারই চো্খের ইশারায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



