আকাশের বিশালতায় হঠাৎ মেঘ এসে দখল নেয়
উদ্দেশ্যহীন ছুটে যাওয়া পাখিদের কলকাকলিতে মূখরিত চারপাশ,
তপ্ত রোদে মনে হয় নিজেকে যেন জিন্দা লাশ
তারপর ও দিন এভাবেই কেটে যায়।
ঐ মায়াবী চোখে খেলা করে শত আবেগের ঢেউ
ইশারায় তার নতুন কিছু বোঝানোর আহবান,
নূপূরের রিনিঝিনি শব্দে নিয়ে তার আগমন
আমি ছাড়া দেখেনি তা আর কেউ ।
তোমার কানের দুলের সুন্দর ঐ শব্দে
সারাক্ষণ লেগে থাকা ঠোটের দুষ্ট হাসিতে,
সব নীরবতাকে দূরে ঠেলে এগিয়ে চলাতে
শত কষ্টের মাঝেও আসে প্রশান্তি মনে ।
আমি আজো পারি নি বলতে তোমায় সেই কথা
ভয় লাগে যদি তুমি দাও ফিরিয়ে আমায়,
নাকি তুমি নিজেই আসবে কোন একদিন বলতে আমায়
মনের মাঝে সযত্নে পুষে রাখা অমর কথা।
মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি
সে কি আমায় ভালবাসে? নাকি মোহ ;
নাকি, আমি তাকে ভালবাসি? না শুধু কল্পনা;
একেই কি বলে ভালবাসা বাসি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



