সেই আদি কাল থেকে এখন পর্যন্ত যত বিয়ে হয়েছে তার হিসেব কেউ রাখে না। তবে সেই বিয়ের মধ্যে যে বিয়েতে খরচ সবচেয়ে বেশি হয়েছে সেই খবর কারো অজানা থাকার কথা নয়। পৃথিবীর সেরা ১০ ব্যয়বহুল বিয়ের মধ্যে যে বিয়ে এক নম্বর স্থান দখল করে আছে তার কথা আজ বলবো আপনাদের।
সেই বিয়ে হয়েছিল ২০০৬ সালের নভেম্বরের ১৮ তারিখ। আর খরচ হয়েছিল ৭৮ মিলিয়ন ইউ এস ডলার ।
অবাক হচ্ছেন? হওয়ারই কথা। আর এই বিয়ে হয়েছিল ভানিশা মিত্তাল আর অমিত ভাটিয়ার মধ্যে। ভানিশা হল কোটিপতি লক্ষী মিত্তাল এর মেয়ে।
এই বিয়ের স্থান ছিল ফ্রান্সে। ৫ দিন ব্যাপী সেই অনুষ্ঠানে ১০০ আইটেমের খাবারের আয়োজন করা হয়েছিল। কলকাতার এক নম্বর সেফকে দিয়ে রান্না করানো হয়েছিল। ওয়াইন ও ছিল বিয়েতে । এতে খরচ হয়েছিল ১ দশমিক ৫ মিলিয়ন ইউ এস ডলার। অতিথীদের ২০ পৃষ্ঠার সিলভারের বই (আমন্ত্রণ পত্র) পাঠানো হয়েছিল।
গিনেস বুকে ইতিমধ্যেই এই ব্যয়বহুল বিয়ের খবর প্রকাশ পেয়েছে। যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে স্থান পেয়েছে। শুধু তাই নয়, বিয়েতে উপস্থিত ১,০০০ অতিথীকে এইটি বইয়ে সাক্ষ্য দিতে হয়েছিল কারণ প্রমাণ হিসেবে যে সবচেয়ে ব্যয়বহুল বিয়ে।
আসেন, এখন সেই ভানিশা মিত্তাল এর বিয়ের একটি ছবি দেখি
বিঃদ্রঃ গুগল মামুর কাছে ঋৃনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



