প্রিয়ভাষিণী, শোনো এদিকে,
তোমার সাথে একটু কথা ছিল। কিন্তু তোমাকে কি নামে ডাকবো? বনলতা সেন, নাকি সুরঞ্জনা! আসলে কিছুই বুঝতে পারছি না। আসলে আমার মন চাইছে কিছু বলতে। আজ আমি এই মধ্য জুনে তোমাকে চিঠি লিখবো বলেই ঠিক করেছি। মনকে বোঝাচ্ছি যে যা করতে যাচ্ছি একটু পর তা হয়তো শতভাগ সঠিক। অবশ্য আমি এখনই ফলাফল বলতে নারাজ। এমনও হতে পারে এক সর্বনাশা ঢেউ এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেল।
না! না! এ হতে পারে না। আমার কাছে এ শুধুই হয়তো দুঃস্বপ্ন। কোন এক অদৃশ্য হাওয়া যখন আমার গায়ে এসে লাগে তখন কেমন জানি শিহরণ খেলে যায়! মনে হয় তখন আমি আর আমার মাঝে নেই। অবশ্য আমি তুমি আমরা এই ব্যপারটি বুঝে উঠতে কিছুটা সময় নেই। কিংবা সহজ ভাষায় বললে বলা যায় কেউই হয়তো বুঝি না এসব।
মাঝে মাঝে কেন জানি মনে হয় জীবনে সবকিছু অপূর্নই থেকে যাবে। এ অশান্ত পৃথিবীতে একটু খানি তোমার কথা ভেবে শান্তি পেতে চাই। যদিও লোকমুখে শোনা যায় তোমার হৃদয়টা নাকি নীল-দর্পণ এর মত । সহজেই তুমি নাকি মানুষকে কষ্ট দিতে পারো!!
সেদিন তোমাকে দেখলাম তুমি তোমার ছোট পুংটা ভাইটাকে নিয়ে বাজারে যাচ্ছো। কেন জানি তখন মনে হচ্ছিল কোন এক কালোপরী আমার সামনে দিয়ে হেটে যাচ্ছে। আমি কবি নই, আর তাই তো তখনই ২ লাইনের কবিতা তোমার জন্য লেখা হয়ে ওঠেনি।
আমি অতি সাধারণ এক ছেলে। হয়তো, আমাকে তোমার পছন্দ হবে না কোনদিনও। কিন্তু তুমি তো জানই ইদানিং কালের ছেলেগুলো হয় দ্যা বান্দর টাইপের। আমার জায়গায় তারা হলে হয়তো এতদিনে তোমাকে ......
হয়তো আমার প্রেমের এই চিঠিটাকে তোমার পুরাতন স্টাইল বলে মনে হচ্ছে। কিন্তু এ ছাড়া আমার তো আর কোন পথও নেই। ভালবাসা প্রকাশ করার মত কোন নতুন পদ্ধতি আমি শিখি নি। আমি হইলাম বগুড়ার পোলা!
সবকথার শেষ কথা হল আমি তোমাকে ভালবাসি। আর তুমি যদি অপারগ হও তবে আমি আপেল বেচুম সব ছেড়ে ছুড়ে দিয়ে। শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ হতেও আমার আপত্তি নেই। হয়তো কোন এক সকালে দেখবে এক অগ্নিঝরা আগন্তুক হয়ে তোমার কাছে চলে এসেছি ভালবাসা পাবার আশায়।
তোমার কথা ভেবে ভেবে আমি আজ শুঁটকি মাছ এর মত হয়ে গিয়েছি। তুমি আমাকে আজ ভাবতে পারো কপোতাক্ষের তীরে এক অসামাজিক! আমার কোন আপত্তি নেই তাতে।
আজ আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে। আর তাই তোমাকে আমার বড়ই প্রয়োজন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


