somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেঞ্চুরীর দোরগোড়ায় দাঁড়িয়ে...

৩০ শে জুলাই, ২০০৬ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবছিলাম কি লিখব শতকে। অনেকেই অনেক কিছু লেখে, কাব্য, জীবনি, রম্য রচনা। কিন্তু আমার তো কিছু লেখার নেই। নিতান্তই সাদামাটা কিছু কলাম ছাড়া তেমন কিছুই অর্জন নেই।

একবার ভাবলাম দুরছাই, শতকের বক্তৃতা দিতে হবেই এমনই বা কি দায় পড়েছে। নিয়ম ভেঙ্গে আমি নাহয় শতক ছাড়িয়ে যাই।

একটু পিছনে ফিরে দেখা যাক কি কি লিখেছি। একশটার মধ্যে বাইশটা লেখা লিখেছি বিভিন্ন ভ্রমন কাহিনী নিয়ে। সাংবাদিকতায় সংবাদের দূরত্ব বলে একটা প্যারামিটার আছে, সংবাদ বা ঘটনা যত দূরের তার গুরুত্ব তত কমে যায়। সেই সুত্রের প্রমান স্বরূপ আমার এই লেখাগুলোর গুরুত্বও কম ছিল। শুধু মাত্র লাস ভেগাস সবার পূর্ব পরিচিত ছিল বলে বেশ লেখক টেনেছিল।

ভ্রমন ছাড়া আমেরিকার সমাজ এবং চলতি বিষয় নিয়ে লিখেছি ষোল/সতেরটার মত। ওপরের একই সুত্র মতে এগুলোও পাঠক টানেনি।

একসময় মনে করতাম আমি ভীষন সাধু-সন্ত টাইপের মানুষ। কিন্তু পরে আবিষ্কার করলাম আসলে আমি ভীষন রকম 'মানুষ'। তার প্রমান পাওয়া যায় আমার কিছু ছেলেমানুষী মার্কা পোস্টে। অবশ্য আমার কাছে সেমস্ত পোস্টের পক্ষে কিছু যুক্তি অবশ্যই ছিল।

নিরানব্বইটা পোস্টের হিট দেখতে পাচ্ছি 18725, গড়ে প্রতি পোস্টে 189 টা হিট। নতুন ফিচার প্রকাশ করলাম যে পোস্টে সেটাতে 208 টা মন্তব্য আসে সেইসাথে গড় হিট 130 থেকে বেড়ে যায়। ওটাই সম্ভবত অনেকের কাছে আমাকে পরিচত করে তোলে।

সামহোয়ারইন থেকে আমার সবচেয়ে বড় অর্জন নিজের বেশ কিছু লেখা। নিজেকে নিংড়ে নিয়ে কখনই হয়ত প্রকাশ করা হত না এগুলো। আগে তথ্য প্রযুক্তি নিয়ে লিখতাম, তাই লেখার জন্য হাত চুলকাত। কিন্তু ভাল কোন প্লাটফর্ম পাচ্ছিলাম না। এই ব্লগ সেই প্লাটফর্ম যুগিয়ে দেয়। বেশ কিছু ভালো মানুষের সাথেও পরিচয় এখানে এসে।

সামহোয়াইন আমার সবচেয়ে বড় যে ক্ষতি করেছে তা হলো আমার মাস্টার্সের রেজালটে বেশ বড় একটা খুঁত করে দিয়েছে। আর রিসার্চে কাজে আমার মন একেবারেই বসে না এখন। অবশ্য নিজের দোষের জন্য অন্যকে দোষ দিয়ে কি লাভ?

জানিনা সামনে কি লিখব। আদৌ আর সময় দিতে পারব কিনা সে নিয়েও সংশয় আছে। কাজের চাপ বাড়ছে। সঙ্গে ক্যারিয়ারের মোড় পরিবর্তনের অনিশ্চয়তা। নিজের তেষ্টা মেটানোর জন্য হলেও চালিয়ে যাবার আশা রাখি।

যারা আমাকে সঙ্গ দিয়েছেন এই 100 টি পোস্টে বিভিন্ন সময় মন্তব্য করে বা না করে, শুভেচ্ছা জানিয়ে বা গালি দিয়ে - সবাইকে ধন্যবাদ। একসাথে পথ চলার নামই তো জীবন...
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৬ দুপুর ১:০৯
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×