somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাসুদের কান্ড!

০৯ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসেলের ঢাকায় যাওয়াটা অনেকটা হুট করেই। ঢাকায় গিয়ে কয়বছর আগের ফেলে আসা ঢাকার সাথে সে ঠিক মেলাতে পারছিল না। আগের চেয়ে আরো বেশী বোরকাওয়ালী, জ্যাম অনেক বেড়েছে। মানুষের ভিড় অনেক বেশী। প্রথম দুদিন জেট ল্যাগ কাটাতে না কাটাতে ব্লগের বন্ধু গুলোর ফোন আসা শুরু হলো। একটা দুটো আড্ডায় কয়েকজনের সাথে দেখা। ভালই লাগছিল।

ফ্যাকড়া বাধল সেদিন বিকেলে। অমি ফোন করে বলল, 'আইজক্যা বিকালে শাহবাগে আইতে পারবা?' রাসেল ব্লগে যতই হম্বি তম্বি করুক ফোনে সে অতিশয় ভদ্র। চট করে রাজি হয়ে গেল। তখনও সে জানত না শাহবাগে কোন বাগে, থুক্কু কোন বাঘে তার জন্য অপেক্ষা করছে।

চুল্লু লোকটাকে দেখে প্রথমে রাসেল চিনতে পারেনি। পারলে রিক্সা থেকেই নামত না। রিক্সার ভাড়া দিয়ে এসে অমির কাছে এসে বলল, অমি? অমি তো রাসেলকে পারলে বুকে জড়িয়ে ধরে। তারপর একে একে পরিচয় করিয়ে দিল। চুল্লু লোকটার দিকে তাকিয়ে অমি যখন বলল, ইনি হচ্ছেন ব্রার্ত্য রাইসু; রাসেল গলাটা শুকিয়ে আসল। রাসেল বলল এক গ্লাস পানি হবে?

রাসেল তখনও টের পায়নি সে কোন গ্যাড়াকলে পড়েছে। রাইসু খুব হাসি হাসি মুখ নিয়ে তাকে জিজ্ঞেস করল, 'রাসেল ভালো আছেন? ঢাকা কেমন লাগতেছে?'।
'জি্ব ভালো ভালো।'
'চা খাইবেন?', রাইসু শুধায়।
'চলতে পারে এক কাপ।'
'ঐ এইখানে আরো এক কাপ চা লাগা', রাইসু হাঁক দেয়।
লাগালাগির কথা এমন অবলীলায় বলাতে রাসেলের গলা আরেক দফা শুকিয়ে আসে।

'তো রাসেল সাহেব আপনার লেখা লেখির অভিজ্ঞতা নিয়া কিছু বলেন' অমি শুধায়।
'হ আমিও জানতে চাই', রাইসু যোগ করে।
'ইয়ে মানে আমি আসলে ব্লগে লেখার আগে স্কুলের দেয়াল পত্রিকায় লিখেছি', রাসেল আমতা আমতা করে।

আসল কামড় বসায় মুস্তাফিজ। 'তাহলে আপনার কোন অভিজ্ঞতাই নেই আগের লেখা লেখির? আর তাতেই আপনি রাইসুর সমালোচনা করতেন অমন গলা উচিঁয়ে?'
'কেন সমালোচনা ভুল করত কই', অমি যোগ করে।
এইবার রাইসু শুধায়, 'মিঞা দোরা কাউয়া মানে জানেন? মেগ দেখলে দোরা কাউয়ার ডাক শুনছেন? সেই ডাক শোনার জন্য আমারে কয়দিন বনে কাটাইতে হইছে আপনি জানেন?'
রাসেল নিজেকে প্রমান করার জন্য বলতে চায়, 'দোরা কউয়া জিনিসটা কেমন না?...'

রাসেলের কথা শেষ হবার আগেই রাইসুর হাক শোনা যায়, 'ঐ হকিস্টিকটা লয়া আয় তো। আইজক্যা রাসেলের শ্যাষ দেখুম।'
রাসেল কাতর চোখে অমি ভাইয়ের দিকে তাকায়।
অমি তাড়াতাড়ি সামলায়, 'আরে রাইসু ভাই কি করতেছেন। তার চেয়ে চলেন হুইস্কি হয়ে যাক।'
পানীয়ের কথা শুনলে রাইসুর আর মাথা ঠিক থাকে না।
'হুইস্কি? হুইস্কি পাইবা কই?'
'রাসেল আনছে একটা', অমি জানায়।

এইবার রাইসু একটু ঠান্ডা মেরে যায়। বলে, 'চলো হয়ে যাক।' রাসেলের কাছে দু বোতল ছিল। এই আড্ডা থেকে আরেক আড্ডায় নিয়ে যাবার কথা। কিন্তু শুরু যখন হল তখন থামাথামির আর নাম নেই। আড্ডার সবাই তখন একটু একটু দুলছে।

রাইসু হেচকি তুলতে তুলতে রাসেল কে জড়িয়ে ধরল। 'কাউয়ারে তরে আমি ছাড়ুম নারে। কাউয়া তুই নাকি গানও করস? গান হুনা একটা।'
রাসেল, হেচকি সামলাতে সামলাতে বলল, 'এমনে কেমনে'?
'এমনেই হইব। ঐ গোলাম রসুলরে খবর দে।'

কিছুক্ষন বাদে গোলাম রসুল হাজির। রাসেল গান ধরল, 'নেশার লাটিম ঝিম হিক'
'ঝিম ধরেছে' বাকিটা শেষ করল রাইসু। মুস্তাফিজ বলে উঠল, বাহ বা চালাও রাইসু।
অমি তখন মহাকাশে বিচরন করছে...

(এই গল্পের চরিত্রগুলো আসল। কিন্তু পুরো ব্যাপারটা রঙে চঙে কাল্পনিক। বাস্তবের সাথে বিন্দু মাত্র মিল নেই।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×