somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুঁথির আদলে একটি রচনা

২৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে শাদীতে গায়ে হলুদ অনুষ্ঠানে অনেক সময় একপক্ষ আরেক পক্ষকে পঁচিয়ে গান বাঁধে। গানগুলো হয় মূলত: প্রচলিত চটুল গানগুলোর আদলে। অনেকটা মিউজিক্যাল স্যাটায়ার। 2004 এ আমার বিয়ের সময় একটা নতুন জিনিস চালু করলাম আমরা। আমার শালিরা আমাদের বাড়ির সবাইকে চরমভাবে পঁচিয়ে কিছু গান প্রেজেন্ট করে। এর বদলে আমরা কিছু গানের প্যারোডী এবং পুঁথি পাঠের আদলে আরেকটা নতুন ধরনের স্যাটায়ার উপস্থাপন করি।

আমার বিয়েতে তৈরী সেই স্যাটায়ারটা এখন আমার কাছে আর নেই। তবে সমপ্রতি আমার খালাত ভাইয়ের অনুষ্ঠানে আবারও আরেকটি পুঁথি তৈরী করেছি আমরা। পাঠের দায়িত্ব ছিল আমার। মজাই হয়েছিল জিনিসটা।

যেহেতু পুরোটাই কিছু লোককে পঁচিয়ে করা হয়েছিল তাই তাদের সমর্্পকে কিছু জানিয়ে রাখি। মেয়েরা চার বোন। বড় বোন খুব ঠান্ডা প্রকৃতির, তার তিন মেয়ে। মেজবোন আর দুলাভাই যেন একটু বেশীই চুপচাপ। ছোট বোন খুব পটপট করে তবে যখন আমাদের সাথে ডানসের জন্য ডাকা হল তখন গেল চুপসে। সেজ বোন আমাদের ঘরে আমার খালাত ভাই পলাশের বউ হয়ে আসবে (ইতিমধ্যে চলেও এসেছে)।

[গাঢ়]পুঁথি পাঠ[/গাঢ়]
[ইটালিক](প্রতি তৃতীয় লাইন কোরাস)[/ইটালিক]

ও আমার স্টেজের সামনে পিছে যত গুনীজন
তানিয়া বিবির গুনের কথা করি গো বর্ণন
আহা শোনেন দিয়া মন...

তানিয়া বিবির চাইর বোন করে শুধু ঢং
মুখে মেকাপ মাইখ্যা দেখ সাজে তারা সং
আহা সাজে তারা সং...

বড় বোন সুধি জন অশ্রু তাহার নাম
তিন মাইয়া লইয়া ব্যাস্ত মাথার বেরাম
আহা অশ্রু তাহার নাম...

পারভেজ হইলো তানিয়ার বড় দুলাভাই
সব দায়িত্ব কান্দে লইয়া করে হায় হায়
আহা বড় দুলাভাই...

মেজ আফা ডুমুরফুল ইনভিজিবল
গোমড়ামুখে বইস্যা থাকে একটু কথা বল
আহা একটু কথা বল...

মেজ দুলাভাই যেন আস্ত ভিজা বিলাই
মানুষজন দেখলে বলে পালাই পালাই
আহা মেজ দুলাভাই...

তানিয়া বিবির ছোট বোন নাম তাহার স্মৃতি
দেখতে প্রিটি হইলেও শুধু করে খিটিমিটি
আহা নাম তাহার স্মৃতি...

স্মৃতি আফার অনেক গুন পটরপটর খুব
নাচুনির কথা উঠলে হইয়া যায় চুপ
আহা পটরপটর খুব...

তানিয়া বিবি পড়ে নাকি ইডেন কলেজে
অবসরে তারা নাকি হকি স্টিক খোঁজে
আহা ইডেন কলেজে...

তানিয়া আফা আমাদের খুবই ইস্মাট
হাটতে গিয়া উস্টা খাইয়া হয় চিৎপাত
আহা খুবই ইস্মাট...

পলাশ মোদের ভালো পোলা বড় ভোলাভালা
তানিয়ার যাতনায় তাহার বাড়ল বুকের জ্বালা
আহা বাড়ল বুকের জ্বালা...

মুঠো ফোনে দেখ চলে বিষম পিরিতি
তাই দেইখ্যা বাপে মায়ের ফাটে বুকের ছাত্তি
আহা বিষম পিরিতি...

সবশেষে আমরা সবাই এই বইল্যা যাই
সবার উপর প্রেম সত্য তাহার উপর নাই
আহা এই বইল্যা যাই...



[ইটালিক]শেষ কথা[/ইটালিক]
এখানে প্রকাশের উদ্দেশ্য হল শেয়ার করা, সংরক্ষন করা, সেই সঙ্গে অন্যদের উৎসাহিত করা এরকম আরো কিছু তৈরী করতে। শাকিল নামে আমাদের এক বছরের জুনিয়র মেকানিক্যালের ছাত্র এই পুঁথি পাঠ জিনিসটা খুব ভাল করে করত। 2003 এর দিকে এক দুর্ঘটনায় সে মারা যায়। এই পোস্টটি তাকে উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×