somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একঘন্টা ইংরেজী শব্দ না বলে

২৯ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

31শে ডিসেম্বর রাতে 2007 এর শুরুর আগে আমরা ভাইবোনেরা একটা ছেলেমানুষী খেলা খেলতে বসলাম। আইডিয়া খালাত ভাই পলাশের সদ্য বিবাহিত স্ত্রী তানিয়ার। ঠিক করা হল রাত 11 টা থেকে 12 টা আমরা কেউ কোন ইংরেজী শব্দ বলতে পারব না। কেউ বলে ফেললে প্রতিটা শব্দের জন্য 2 টাকা করে জরিমানা করা হবে। আমরা বসে গেলাম খাতা কলম নিয়ে। এমনকি দেশের নাম বা যে সমস্ত নামের বাংলা সম্ভব সেগুলোও বলা যাবে না।

আমার পেট থেকে ইংরেজী বের করার জন্য গুতোগুতি শুরু করল ভাইয়েরা।
সোহান: ভাইয়া তুমি কোন দেশে আছো?
আমি: যুক্তরাষ্ট্র
সোহান: কোন প্লেনে আসছো?

খাতায় সোহানের জন্য দুই টাকা লেখা হল।

পলাশ: সুমন কবে যাবি?
আমি: 20 শে জানুয়ারী যাব

আমার নামে দুই টাকা লেখা হবে। আমি তো ভীষন হৈ চৈ শুরু করলাম।

আমি: এটা তো নাউন। এটার জন্য বাংলা কি হবে?
পল্লব: বলবা এই মাসের 20 তারিখে যাব। আর তুমি নাউন বলার জন্য আরো 2 টাকা।

খাতায় লেখা হল: সুমন 4 টাকা, পল্লব 2 টাকা (কেননা সেও নাউন বলেছে)

এই পর্যায়ে সবাই চুপ হয়ে গেল। কি বলতে কি বলে আর জরিমানা খায় কে জানে? তবু গুঁতোগুতি থামে না। তারপর সবাই সাধু ভাষায় কথা বলা শুরু হল। কিয়ের কি? শেষ পর্যন্ত এত টাকা জমল যে পরের দিন সেটা দিয়ে সবাই মিলে কোক খেলাম।

সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৩৩
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×